Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ শ্রাবণ সন্ধ্যা
    পার্ট-৫

    বর্তমান….

    শ্রাবণ আগেই দেখেছিল সেখানে নদী ভ্রমণের জন্য কয়েকটি নৌকা আছে। তবে বেশি মানুষ নেই। সে নৌকা চালকের সাথে কথা বলে আসলো।

    সামিহা আর সন্ধ্যার সামনে এসে হাটু গেড়ে বসলো সে। তারপর দুইজনের দিকে দু’হাত বাড়িয়ে দিল।

    -আমার হাতে হাত রাখো।

    সন্ধ্যা একটু দুষ্টুমি করে বলল,
    -কেন? ড্রেনে ফেলে দেবে নাতো? 

    চোখ ঘুরিয়ে শ্রাবণ উত্তর দিল,
    -আমি কি এত খারাপ?

    সন্ধ্যা আর সামিহা খিল খিল করে হাসলো কিন্তু এবার দুইজনই হাত রাখলো শ্রাবণের  হাতে।

    ওদের নিয়ে গেল নৌকার কাছে। সামিহা খুশিতে লাফিয়ে উঠলো।
    -ইয়ে, ইয়ে, ইয়ে। আমরা নৌকায় চড়ব।

    ওকে এমন খুশি দেখে শ্রাবণ আর সন্ধ্যা দুইজনই মুচকি হাসি দিল।

    ওরা নৌকায় উঠল। শ্রাবণ অথৈ কাছাকাছি বসলো। আর সামিহা দাঁড়িয়ে আছে। একটুও ভয় করছেনা ওর।

    সন্ধ্যা যত্নশীল ও সাবধানী কন্ঠে সামিহার উদ্দেশ্য বলল,
    -সাবধানে সোনা পাখি। বেশি লাফালাফি করো না কিন্তু, পড়ে যাবে।

    সামিহাও ভদ্র বাচ্চাদের মত উত্তর দিল,
    -ঠিক আছে আপু।

    বলে চুপ করে বসে পড়ল সে। হাসি আর যায় না মুখ থেকে। 

    শ্রাবণ খেয়াল করলো সন্ধ্যা নিচু হয়ে পানিতে হাত দিচ্ছে। নদীর ঠান্ডা পানিটা তার স্পর্শ করতে ভালোই লাগছে। সামিহাও সন্ধ্যার সাথে যোগ দিতে দ্বিধাবোধ করল না। কিছুক্ষণ হাসি খুশি পানি নিয়ে খেলল তারা।

    অপরদিকে এই  মুহুর্ত দেখে শ্রাবণ আবার গভীর ভাবনার জগতে চলে গেল।

    ……
    সেদিনের পর প্রায় ৫ মাস মেয়েটির সঙ্গে দেখা হয়নি। বিয়ের দিনও খুজেছিল শ্রাবণ তাকে, কিন্তু সে সেদিন আসেই নি। কাউকে জিজ্ঞেসও করেনি। জানা কথা, তাফসিরকে জানালে আগে কিছুক্ষণ পচাবে, তারপর নাম্বার বা ফেসবুক আইডি জোগাড় করে দেবে। তাই আর সে কিছু বলেনি।

    কিন্তু একটা কথা নিশ্চিত, সাফওয়ান মেয়েটিকে ভালোবেসে ফেলেছে। প্রথমে একটু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্ত ১ মাস পর সে আর পারলো না। ওর কথা খালি মনে পড়ে যায়। এমন মানুষ কি আর প্রতিদিন পাওয়া যায়? মাঝে মাঝে ভয় হয় শ্রাবণের, যদি মেয়েটির জীবনে অন্য কেউ থেকে থাকে? আর যদি শ্রাবণকে তার প্রথম ভালোবাসাটাই হারাতে হয়? শ্রাবণ এমন একটি মেয়েকে পছন্দ করলো যেই মেয়েটিকে কখনোই তার মা পছন্দ করবেনা। বাবা তেমন কিছু বলবেনা। কারও ভুল হলে সেটা ধরিয়ে দেবে। শ্রাবণের বিশ্বাস যে যদি সে ওই মেয়েটিকে ভালোবেসে ভুল করে থাকে, তবে তার বাবা তাকে বুঝাবে, কিন্তু যদি না করে তার বাবা একটা কথাও বলবেনা, বরং নিজের মেয়ের মত আদর ও ভালোবাসা দেবে। 

    শ্রাবণ আরও একটা জিনিস নিশ্চিত করে রেখেছে, তা হলো যদি কখনও দেখা হয় ওদের পিপোর সাথেও সেই মেয়েটিকে দেখা করাবে। তাই শ্রাবণ সেদিনই পিপোকে নিয়ে চলে যায় তার এক বান্ধবী মনিকার বাসায়। মনিকার একটা কুকুর পালার খুব শখ। তাই শ্রাবণ তাকে তার জন্মদিনে গিফট দিল। দু’টি কারণে সে মনিকার কাছে রেখেছে, এক হলো মনিকার জন্মদিনের উপহার। কিন্তু সবচেয়ে বড় কারণ যেটা, তা হলো সেই অচেনা মানুষটার সাথে দেখা করানো।

    ৫ মাস পর, শ্রাবণ আজ একটা নীল পাঞ্জাবী পড়ে বের হলো বিকেলে। কথা ছিল বন্ধুদের সাথে দেখা করতে যাবে। আজ শুক্রবার, তাই পারছে আর নাহয় অফিসের ব্যস্ততার কারণে কিছু করতে পারে না।

    বিকেলে একটা রেস্টুরেন্টে নাস্তা করে কাছাকাছি একটা পার্কে চলে গেলো ওরা। পায়ের উপর পা তুলে শ্রাবণ বসে আছে। কিছু একটা ভাবছে। আর পাশে ওর বন্ধুরা কথা বলছে।

    হঠাৎ সে একটা চেনা পরিচিত গলার স্বর শুনতে পেলো। সেই চেনা পরিচিত আওয়াজটি আর কারও নয়, শ্রাবণের সেই অচেনা মেয়েটি। তার চোখ দু’টো প্রায় পাগলের মত খুঁজতে লাগল। আশে পাশে কোথাও পেলো না তাকে। কিন্তু সে এটাও ভাবতে চাইছেনা যে এটা শুধু মনের ভুল আর কিছুই না। কারণ সে স্পষ্ট শুনেছে আওয়াজটা।
    বন্ধুদের উদ্দেশ্যে বলে উঠল,
    -আমি আসছি।
    বন্ধুরা সন্দেহ করেনি, কারণ ওরা জানে শ্রাবণ হাসি খুশি আর প্রাণোচ্ছল হলেও মাঝে মাঝে একাকিত্বের সঙ্গী হতে পছন্দ করে। 

    শুধু শ্রাবণের চোখ নয়, পুরো মন মস্তিস্ক সেই মেয়েটির আওয়াজকে অনুসরণ করছে। মেয়েটির কন্ঠস্বর তার মস্তিস্কে প্রতিধ্বনি হচ্ছে। প্রায় ছুটে চলছে সে তাকে খোঁজার জন্যে।
    সে দেখতে পেল হাটু গেরে বসে মেয়েটি একটি বিড়াল ছানাকে আদর করছে। আবার চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল সে। বিড়াল ছানাটাকে একটি নিরাপদ স্থানে রেখে দিল। এবার মেয়েটি উঠে দাঁড়াল।

    -ভালো থাকিস ছোট্ট বন্ধু।
    মেয়েটি ঘুরতেই দেখল একজন দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে।

    শ্রাবণ মুখ খুলল,
    -অবশেষে আবার দেখা হলো আমাদের।

    মেয়েটি তাকে চিনতে পেরেছে, তবে একটু দুষ্টুমি করলো,
    -মানে? আবার দেখা হলো?
    -জ্বী মিস অচেনা সেই মেয়েটি।
    -বুঝলাম না। আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছে?
    -উফফ, আপনি ভুলে গেছেন?
    -সরি আপনাকে চিনতে পারলাম না।
    -সিরিয়াসলি? লেকের পার? দোলনা? বাদাম? পিপো? কিছুই মনে পড়ছে না?

    মেয়েটা বোকা চেহারা বানালো। ভান করলো যেন ওর মাথায় কিছু ঢুকছেনা ছেলেটা কি বলছে।

    লম্বা নিঃশ্বাস নিয়ে আবার বলল শ্রাবণ,
    -আপনি এখানে থাকেন?
    -তা আপনি জেনে কি করবেন? অচেনা মানুষদের আমি এত কিছু বলি না।

    শ্রাবণ অস্থির হয়ে যাচ্ছিল,
    -হ্যাঁ বা না একটা বললেই হয়, অত কিছু বলতে হবেনা। আমি আপনার ঘরে ডাকাতি করতে আসবো না।
    -এইখানে না, আশে পাশের কোনো এলাকায়।

    এই কথায়ই শ্রাবণ বুঝতে পারলো মেয়েটা দুষ্টুমি করছে। কারণ সে একটু আগেই বলেছিল অচেনা মানুষদের সে এত কিছু বলি না।

    মেয়েটা ঘুরে চলে যেতে নিচ্ছল তখনই থামিয়ে দিল শ্রাবণ,
    -আচ্ছা নামটা তো বলে যান?
    -সাহস থাকলে নিজে অনুসন্ধান করে নিন।
    এই বলে আবার দৌড় দিল।

    এবার শ্রাবণের ধৈর্যের সীমা ছাড়িয়েছে। সে কোনো কিছু পরোয়া না করে সরাসরি সেই বন্ধু, তাফসিরের কাছে গেল। বাকি বন্ধুদের সাথে সেও ছিল।

    7
    2 Comments
Skip to toolbar