Profile Photo

Sharmin ShilaOffline

  • Sharmin-Shila
  • Profile picture of Sharmin Shila

    Sharmin Shila

    4 years, 5 months ago

    মৃত্যুকে ভালোবেসে
    —————————

    বেঁচে থাকাকে ভালোবেসে ছিলাম
    গত পরশু অবধী..
    গত পরশুও পাখির গানে
    জীবনের আশ্বাস খুঁজে পেতাম!
    আঙ্গুলের ইশারায় পিয়ানোটাও
    বাজিয়ে নিতাম ঠিকঠাক।
    কচুরিপানার একটি পাপড়িতেই
    পৃথিবীর সমস্ত রং দেখতাম অবাক হয়ে!

    কিন্তু গতকাল যে কি হলো!
    তা ভাবতে ভাবতেই এইমাত্র,
    ঘরের কোনে বেড়ে উঠা,
    প্রায় ছ’মাস বয়েসি টিকটিকিটার শেষ নিশ্বাসটুকু উবে যেতে দেখলাম… নির্দয়ের মত…
    আমার কষ্ট হচ্ছে না…!
    অথচ সেদিনও তারই রক্তের বৈচিত্রতা দেখেই,
    সৃষ্টিকর্তাকে এই পক্ষপাতের জন্য
    দোষারূপ করেছিলাম।

    আচ্ছা, কারো মৃত্যুতে আমার কষ্ট হচ্ছে না কেন?
    আমি কি তবে আজ মৃত্যুকে ভালোবাসছি?
    নাকি আমি একজন উনমানুষ?
    হবে হয়তো,
    তাই তো পাশের বাড়ির
    ক্যান্সারে আক্রান্ত প্রিয় বৃদ্ধ চাচাকে
    যমের সাথে নিষ্ঠুর লড়াইয়ে হেরে যেতে দেখেও,
    স্বস্তির শ্বাসটিকে চেপে রাখতে পারিনি!
    আচ্ছা, নিশ্বাসটি কি স্বস্তিরই ছিল?
    যদি তাই হয় তবে, কিসের এই স্বস্তি আমার?
    মৃত্যুকে সাথে নিয়ে বেঁচে থাকার?
    নাকি, মরে যেয়েও বেঁচে যাওয়ার রহস্যে?

    4
    4 Comments
Skip to toolbar