-
মানুষ হতে
মতিউর রহমান
25/01/2022
মানুষ হতে লাগেনা টাকা
লাগে না গাড়ি বাড়ি,
মানুষ হতে বিবেক লাগে
হোক না সে নর-নারী।মনুষ্যত্বের বীজ বপন করো-
তোমার মানসপটে,
সেখানে তে মানবতা,
থাকে যেন বেঁচে।মানুষ তুমি হবে কবে?
হবে কোথা হতে?
বিবেক-বুদ্ধি জ্বাগ্রত করে
মানুষ হতে হবে।মানুষ হতে লাগে না ডিগ্রি
লাগে না শিক্ষা সনদ,
মানুষ হতে মানবতা লাগে
থাকিতে হয় রে টনক।অবয়বে মানুষ বটে
চিত্তে কি মানুষ হবে?
চিন্তা-বুদ্ধি মুমূর্ষু হলে
মানুষ নাহি রবে।মানুষ হতে লাগে না শক্তি
লাগে না সম্পত্তি,
মানুষ হতে লাগে সু বুদ্ধি
লাগে মায়া-মমতা প্রীতি।যাহা দিয়ে উঠিবে গড়ে
সভ্য সমাজ জাতি,
সে জাতির হবে উন্নতি
পাবে শান্তি ভাতি।9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
Ariful Islam Bhuiyan
@arifbhuiyan1979
Foyzur Khan
@foyzur-khan
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo


মানুষ বটে আমরা।