Profile Photo

মামুন আব্দুল্লাহOffline

  • mamun84
  • আকাশের দিকে তাঁকিয়ে থাকা ভালো,
    যে খোদা গড়লো এমন অন্ধকার কালো-
    সে ভাবনায় একটু খানি সুখ যদি পাও –
    কি আর হবে তুচ্ছ জীবন, তাহাই মেনে নাও ;
    সূর্যের দিকে তাঁকিও না – বুক পুড়ে যায় ,
    ছায়াপথ পার হয়ে যাই – নাই সীমানা নাই ?
    কোথায় তুমি ,কোথায় আমি ,তুচ্ছ বালি কণা –
    মানুষের এই তুচ্ছ ভুবন – যায় কি কভু মানা ?
    যুদ্ধ করি হুংকারে আজ আমিই নাকি সেরা !
    জগতের সব ভালো হায় আমার জন্যই গড়া !
    ঠান্ডা দেয়াল কপাল ঠুকি ,রক্ষে করো খোদা –
    এই যে ভুবন ঠান্ডা শীতল গন্ধ মাটি সোঁদা –
    এসব নাকি তুচ্ছ ভীষণ ,আমরা কোথাও নেই ?
    এই ভাবনা ভাবতে গেলেই – হারিয়ে ফেলি খেই,
    ওর চেয়ে ওই সাত আকাশে লুকিয়ে থাকা আমি –
    এইটুকু ভাবতে গেলেই – জুড়ায় পরান খানি ,
    মরে গেলেও ফুরিয়ে যাবার আর রবেনা ভয় ,
    জগৎ আমার সাথেই রবে – আমি চির অক্ষয় ;
    এইবার তবে যুদ্ধ করো – আর ছেড় না ঘাঁটি ,
    আমিই হলাম জগৎ সেরা,- সেরা আমার মাটি;
    এসব ভেবেই দুনিয়াটারে নিজের করে নিতে হয়,
    আকাশ পানে তাঁকিয়ে থেকেও -আর লাগেনা ভয় !

    4
    5 Comments
Skip to toolbar