Profile Photo

IMTIAJ MUHAMMAD ABU AHSANOffline

  • imtiajctg
  • Profile picture of IMTIAJ MUHAMMAD ABU AHSAN

    IMTIAJ MUHAMMAD ABU AHSAN

    • 5 years, 6 months ago

    তোমার শূন্য হাতের হাতছানি

    চৈত্রের খা খা করা রোদ্দুরের শূন্যতায় ছাতক পাখি যেমন চেয়ে থাকে..
    একপশলা বৃষ্টি যেন ভিজিয়ে দিয়ে যাবে তার তপ্ত পৃথিবীকে..
    আজো তেমনি চেয়ে আছে একদল পথহারা মানুষের দল…
    ভালোবাসাহীন জোনাকিরা দিক হারায়, তোমার শূন্য হাতের হাতছানিতে।
    কবিতা গুলো সব আজ সব আত্মমগ্ন অবহেলিত।
    হাইওয়েতে ছুটে যাওয়া দুরন্ত কোন যান যেভাবে ছুটে চলে,
    যেভাবে ঝুলে থাকে বেবিলনের শূন্য উদ্দান …
    তোমার হাতছানি আজও মোহআবিষ্ট।
    তোমার হলুদ শাড়ি,
    বেণি করা চুল তোমার ঠোঁটের কোণের হাসি আজও হাতছানি রোদ্দুরের।
    অপেক্ষা আর প্রতীক্ষা যে এক নয় আজও জানান দিয়ে যায় কালের সাক্ষী পুরনো পোষা দেওয়াল ঘড়িটা।

    6
    5 Comments
    • স্মৃতি বড় মধুর।কখনো চৈত্রের রোদ। খা খা পোড়ায়। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • অপেক্ষা আর প্রতীক্ষা যে এক নয় আজও জানান দিয়ে যায় কালের সাক্ষী পুরনো পোষা দেওয়াল ঘড়িটা।…সূন্দর । ধন্যবাদ ।।

    • ভালবাসলে যে অপেক্ষা ও প্রতিক্ষা উভয়ের সংজ্ঞাই জানতে হয় কবি। খুব সুন্দর লিখেছেন। ভালবাসা নেবেন।

    • অসাধারণ লেখা। কবিতাদেরও মন খারাপ হয় যখন কবিমন বিষন্নতায় এক অতল শূন্যতায় ডুবে থাকে।❤️

Skip to toolbar