-
শুভ অশুভ
অরন্য হিল্লোলভালোবাসি সর্ব শুভ মায়াদৃত অসীম শক্তির সৌন্দর্যের স্বরূপ
ঘৃণা করি সর্ব অশুভ কালো ছায়াময়ীর নষ্টা অগ্নি ধূপ।
ভালোবাসি মোহের আবেশে নন্দিত ঊষার প্রথম প্রভাতী আলো
ঘৃণা করি যেথায় বজ্র কঠিন মেঘ বালিকা হয়ে যায় যেন কালো
ভালোবাসি সেই কবি যাহার হাতে প্রস্ফুটিত হয় ক্লেশময় মঙ্গলকাব্য
ঘৃণা করি সেই জনে যাহার হাতে বিলুপ্ত হয় শ্বেত শুভ্রা আলেখ্য
ভালোবাসি সদা সেই চপল নেত্রের মাঝে অনন্ত বিদ্রুপময়ী নৃত্য
ঘৃণা করি আভরন হীনা অযত্ন হাতে দোদুল্যমান শাঁখার ভগ্ন বৃত্ত
ভালোবাসি বর্ণহীনা পল্লীতে ভেদাভেদহীন কৃষক মোড়ল আলিঙ্গন
ঘৃণা করি রক্তে রঞ্জিত করুণ যুদ্ধে গির্জা পাদ্রীর অকাল মরণ
ভালোবাসি ধুসর মরুধরায় মনিব ভৃত্যের ভুবন মোহিনী ঈর্ষাহীন টান
ঘৃণা করি নব্য আটলান্টিকের কেতন ছায়ায় শ্বেত কৃষ্ণের মান অপমান
এতো কিছুর পরেও যেথায় সরলা যুবতী রৌদ্রস্নাত গোলাপি গোলাপ খুঁজে ফেরে
ভালবাসা ঘৃণা মান অপমান ধর্ম বর্ণ যুদ্ধ ভুলিয়া আসুন সকলে সাহায্য করি তারে8 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



এক কথায় অনবদ্য!