Profile Photo

Showrav GhoshOffline

  • Showravghosh
  • Profile picture of Showrav Ghosh

    Showrav Ghosh

    4 years, 6 months ago

    ❝একদিন তুমিও ভালোবাসবে,
    সেই ভালোবাসায় আবেগ আসবে,
    সেই আবেগে প্রতীক্ষায় থাকবে,
    কবে তোমায় সেও ভালোবাসবে?

    একদিন তুমিও কাঁদবে,
    সেই কান্নায় অশ্রু ঝড়বে,
    সেই অশ্রুতে বন্যা হবে,
    সেই বন্যায় তুমিও ভেসে যাবে।

    একদিন তুমিও বুঝবে,
    সূর্যাস্তে ছাদে উঠবে,
    সন্ধ্যাতারায় খবর পুছবে,
    প্রতীক্ষার প্রহর গুনবে।

    আমিও যেমন করেছিলাম,
    ঝলমলে আলোয় আঁধার স্নান,
    সেই আঁধারে যেদিন নামবে,
    বুঝবে সেদিন বুঝবে। ❞

    কবিতাঃ- একদিন তুমিও
    লেখকঃ- সৌরভ ঘোষ

    8
    8 Comments

Friends

Skip to toolbar