-
আজো দেখি
মোঃতওহিদুল ইসলামমানব আত্মা মনের মাঝে
আরাম করে ঘুমায়
পশুর আত্মা সেথায় এসে
নীতি বোধ কমায়।
সুখের স্বপন যেথায় করতো
খুশি মনে খেলা
সেই পথের দরজায় এখন
ঝুলছে বড় তালা।
কোথায় যেন হারিয়ে গেলো
তালা খোলার লোক
কষ্ট ব্যথায় মানব মনে
নিতুই বাড়ছে দুখ।
হিংসা জলের ঢল নেমেছে
মানব মনের মাঠে
জ্ঞানী গুণী ব্যস্ত এখন
তৈল মর্দনের হাটে।
সন্ধ্যা প্রদীপ ঘরে ঘরে
জ্বালিয় দেবে যারা
কানা খোড়া অন্ধ এখন
দেখি বেশী তারা।
স্বার্থের মেলায় পাকা বিবেক
সস্তা দামে জুটে
বিষের বাঁশি তাইতো দেখি
গরিব দুখীর ঠোঁটে।
(২২/০৩/২১ইং)3 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

জ্ঞানী গুণী ব্যস্ত এখন
তৈল মর্দনের হাটে।😢