-
কার কাছে কোনটা কেমন?
তোমার কাছে মেঘটা কেমন?
আমার কাছে তৃষ্ণার মতন।
তোমার কাছে বৃষ্টি কেমন?
আমার কাছে সুরের মতন।
তোমার কাছে পাহাড় কেমন?
আমার কাছে বাউল লালন।
তোমার কাছে ঝিনুক কেমন?
আমার কাছে প্রেমের মতন।
তোমার কাছে কুয়াশা কেমন?
আমার কাছে ছন্দপতন।
তোমার কাছে জোনাকী কেমন?
আমার কাছে অরূপ রতন।
তোমার কাছে শিশির কেমন?
আমার কাছে ছলনার মতন।
তোমার কাছে বরফ কেমন?
আমার কাছে শখের মতন।
তোমার কাছে তারারা কেমন?
আমার কাছে কবিতার মতন।
তোমার কাছে সাগর কেমন?
আমার কাছে ইচ্ছের মতন।
তোমার কাছে আকাশ কেমন?
আমার কাছে বাঁশির মতন।
তোমার কাছে শ্যাওলা কেমন?
আমার কাছে পাপের মতন।
তোমার কাছে জোছনা কেমন?
আমার কাছে ময়ূরীর মতন।
তোমার কাছে সূর্য কেমন?
আমার কাছে রাগের মতন।©️ বাপ্পী খান
৮ই মার্চ, ২০১৮ইং
কাজী অফিস লেন।
মগবাজার , ঢাকা4 Comments
Friends
Rashedul Hasan
@rashedul-hasan
Sobuj ahmed siraji
@sobuj
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Najmon Naher
@nahernajmon
Tanmoy Roy
@tanmoy



কী অসম্ভব সুন্দর, আহা!! ❤