Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • বন্ধু
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    বন্ধু তোমার নাম কি ?
    কি আবার বন্ধু ।
    আরে একটা নামতো আছে ,
    সেটাতো থাকেই বন্ধু ।
    ওইডাই কও ।
    এখন আর নাম কইতে মন চায় না ,
    এই পৃথিবী নামের পাগলতো তাই ।

    আচ্ছা নাম কওন লাগব না ,
    কেমন আছো?
    ভাল থাকতে দিলা কই?
    আমি আবার কি করলাম ?
    এই যে মনে করাইয়া দিলা ,
    কি ?
    আমার বন্ধুরা কেউ ভাল নাই ,
    আমি কেমনে ভাল থাকি ?

    আচ্ছা কি কর বন্ধু তুমি ?
    বেকার ।
    আচ্ছা পাগলতো তুমি ।
    সেইটা কেমন ?

    আমি নিশ্চুপ কি বলব?
    বন্ধুরা অনেক কিছু কয় আমি শুনি ।

    ফ্যামিলিতে কে কে আছে ?
    বাবা মা কেউ নাই ।
    বাড়ী কই তোমার ?
    আমারতো বাড়ীঘর নাই ।
    আচ্ছা কি আছে তোমার ?
    আমার বন্ধু আছে ।
    কি কি করেছে তোমার জন্য ওরা?

    ভোর হতেই বলেছে চল নামাজ পরে আসি ।
    তার একটু পরেই জিজ্ঞেস করেছে কিরে কিছু খাইছচ।
    বাবা চলে যেতেই বলেছে , একলা চলা শিখে ফেল
    তাই মা চলে যেতেই স্তম্ভিত হয়েছি , কস্ট পাইনি ।
    বলেছে চেস্টা কর তুই পারবি ।
    অথচ অন্যরা বলেছে তার উল্টো ।
    পুরো পৃথিবী জুড়েই বন্ধু আমার ,
    একলা পথের পথ পারাপার ।

    কি ব্যাপার কিছু বলছ না যে আর,
    কি বলব , আমি জানি সবাই স্বার্থপর ।

    আমার মতে
    বন্ধুর সার্থপর হওয়ার পেছনে কিছু গল্প আছে ।
    পই পই করে
    অহংকার আঁতে আঘাতে
    কখনো জিজ্ঞেস করা হয়নি ।
    সেদিন কেন এমন করলি ?
    বন্ধু ।।।।।

    8
    3 Comments
Skip to toolbar