-
বোধ অথবা নির্বোধের কাব্য
— শাহ্ কামালমোল্লা বাড়ির ছোট ছেলেটা ক্লাস থ্রি হতে এবার সিক্সে ভর্তি হয়েছে হাই ইশকুলে,
দফায় দফায় লকডাউনে মাথার মগজে বিদ্যে না ঢুকলেও শরীরের পুষ্টি তাকে ভালোই রেখেছে,
সেদিন জিগ্যেস করেছিলাম, বলো তো আমাদের জাতীয় কবির নাম কী?
একটুও না ভেবে হর হর করে বলে দিলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তাঁর এ উত্তরে আমি অবাক হইনি।
বঙ্গবন্ধু কবি, তবে রাজনীতির।
ছেলেটার মগজে যে গেল দু বছর স্কুলের পাঠ ঢুকেনি তা দিব্যি ভুলে ছিলাম।
প্রাইভেট স্যার গুনে গুনে কড়কড়া নোট নিয়ে দু’চার লাইন শিখিয়েছে বটে;
তবে তা পকেটে আর কান পর্যন্ত আওয়াজ তুলেছে।
কচি কচি মুখগুলো ভবিষ্যতে রাষ্ট্রকর্তা হবে বলে
তাদের জীবন সুরক্ষায় বছরের পর বছর জুড়ে লক ডাউনের রক্ষা নীতি,
তবে স্বাস্থ্যবিধির লাগার ধরে ঘরে বসে নেই কেউ,
মাঠ, হাট, বাজার, পার্ক আর সর্বত্রই যেখানে নীতির শ্রাদ্ধ সেখানে কোন সমস্যা নেই;
সমস্যা হলো গিয়ে মাষ্টারবাবুদের নীতি ঘরে,
যেখানে থাকলেই ওরা ভাল থাকতো।
অনলাইন অফলাইন করে করে শিশুরা যে বই-পত্তর ভুলে কতো লাইনের দরজা খুলেছে তার হিসেবের ফিরিস্তি নেই,
ইশকুল বন্ধের দেদার নোটিশ জমতে জমতে মগজের খিলে ঝং ধরছে দিনকে দিন।
চার পাঁচা ছাব্বিশ হয় বলে বলে নামতা পড়ছিলাম সেই দিন
সিক্সে উঠা কচি কাচারাও ছাব্বিশ বলে বলেই চেঁচাচ্ছিল,
আমি ভাবলাম ধমকে কী আর শিক্ষে হবে?
ওদের কী আর দোষ! প্রজন্মের মূর্খতা কী কারো দায়ে পড়ে?
মাঝি মাল্লা আর তাঁতী মুটেরা কী দেশ চালাতে পারবে না?
বড় বড় বিশ্ববিদ্যালয়ে ক’জন্ম নাহয় চাষ হবে মুলো আর লালশাক!
ক্ষমতার নীতির কাছে জীবনের নীতির কোন মূল্য আছে?
সময় গুনে টাকার দরে কেজি আর গ্রামে শিক্ষা এখন বিক্রি হয় চার দেয়াল হতে অনলাইনে!
কত চাই! সাদা কাগজে কালো কালির ব্যথার চিৎকারে যে সার্টিফিকেট তাতে মানুষ হবার কথা তো আর লেখা থাকবে না,
চাকরী বাজারে তার চেয়ে ঢের দাম কাগুজে নোটের,
সার্টিফিকেটে অক্ষরের কান্না চুপসে যাবে টাকার নোটের কোণায় লেখা সংখ্যার ভারে,
নীরবে নীতির দেনা বেড়ে যাবে কোন এক দিন জাতির ঘাড়ে।5 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim



সুন্দর সমসাময়িক। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।