Profile Photo

IMTIAJ MUHAMMAD ABU AHSANOffline

  • imtiajctg
  • Profile picture of IMTIAJ MUHAMMAD ABU AHSAN

    IMTIAJ MUHAMMAD ABU AHSAN

    • 5 years, 6 months ago

    প্রেমাবতার
    কলমে :ইমতিয়াজ আহসান
    সময়কাল :০৩/০৫/২০২১
    তোমার বেলি গাছের প্রথম ফুলটা কি আমায় দিবে?
    তোমার সকালের প্রথম হাসিটা ও কি কখনো আমার হবে!
    তোমার এক বুক ভালোবাসা কি কখনো আমার হয়ে হাসবে!
    এই না পাওয়ার পৃথিবীতে কখনো কি পাওয়া হবে?
    আরাধ্য হবে কি তুমি কখনো আমার!
    ঐকান্তিক চাওয়া আর বজ্রের হুংকার মিলে মিশে তাই একাকার।
    সমস্ত ঘরে আজ হাসনাহেনার সুঘ্রাণ।
    কৈ আমার তো ঐ ফুলের কোন গাছ নেই!!
    তবে কেন আজ আমিময় হয়ে রয় অচেনা সুভাস!!
    বদলে যায় সময়, বদলে যায় মানুষ।
    আমরা ও কি একসময় বদলাবো?
    তুমি বলেছিলে “আমরা কখ‌নো বদলাবোনা, সময় আমাদের বদলিয়ে দিবে ”
    আসলে কি তাই!
    আজ তাই আরাধনা সময় জয়ের অভিপ্রায়…
    নিশাচর তোমার প্রেমাবতার।

    7
    4 Comments
Skip to toolbar