Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years, 4 months ago

    অলীক প্রেয়সী——

    আমি প্রতিদিনই নতুন করে
    তোমার প্রেমে পড়ি,
    তোমার-একশ-ছবি-নিয়ে
    কল্পে বসত করি।
    আমার দুহাতে খেলা করে
    তোমার দুইটি হাত,
    এক আকাশের গভীরতায়
    তোমার দৃষ্টিপাত।
    এই জগতের প্রেম নয় এটা
    অপ্সরী বনবাসী,
    আমি তোমার নাম দিয়েছি
    অলীক প্রেয়সী।

    যখন আমি জড়াই তোমায়
    গভীর আলিঙ্গনে,
    তোমার চুলের সুবাস ভাসে
    মাতাল সমীরণে।
    প্রচ্ছন্ন স্পর্শে তুমি
    দুচোঁখ বুঁজে ফেলো,
    তোমার হিয়া আমার হিয়া
    একাকার হয়ে গেলো।
    এই জগতের প্রেম নয় এটা
    অপ্সরী বনবাসী,
    আমি তোমার নাম দিয়েছি
    অলীক প্রেয়সী।

    কল্পনাতে তোমার ঠোঁটে
    একে দেই আলপনা,
    আমার রোমশ বুকে তোমার
    নতুন ঠিকানা।
    বৃষ্টিতে ভিজি যুগল আমরা
    প্রথম বরষায়,
    মিলেমিশে ভাবনা জীবন
    মায়া আর মমতায়।
    এই জগতের প্রেম নয় এটা
    অপ্সরী বনবাসী,
    আমি তোমার নাম দিয়েছি
    অলীক প্রেয়সী।

    ©️ বাপ্পী খান

    5
    5 Comments
Skip to toolbar