Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 9 months ago

    আমি বরাবরের মতো কবিতার নাম দিতে ব্যর্থ, তাই আপনাদের সাহায্য কামনা করছি। কবিতাটির কি নাম দেওয়া যায় কমেন্টে জানান সবাই, Kindly…..

    স্মৃতির ভীড়ে হারিয়ে যাওয়া রূপকথা,
    পাড়ি জমিয়েছে স্মৃতিতেই ভাসিয়ে ভেলা।
    তোমায়-আমায় বহু ব্যবধান,
    ফেলে আসা কিছু প্রিয় পিছুটান।
    হঠাৎ মনে হলে কি বাঁ পাশটা করে ব্যাথা?
    তোমার প্রাণে বাজে কি আমার শূন্যতা ?
    মনে কি পড়ে! হঠাৎ দেখা সেদিনের অপরাহ্নে,
    তোমার লাজুক আলাপ মুগ্ধ করেছিল খুব।
    হয়তো সেটা ছিল নিতান্তই কাকতালীয়,
    তবুও পেয়েছি তোমায় হতে প্রথম গোলাপ।
    আজগুবি সব বকবকানির নেই কোন মাপ,
    আমার দুষ্টুমি তোমার স্মরণে হঠাৎ
    ঝোপঝাড়ের কাপল ফটোশুটের উৎপাত।

    মোরা চরে চড়ে বেড়ানো মাটির দিবাকর,
    পাড়ি জমানো সেই ছোট্ট দ্বীপে
    তোমার সাথে হারিয়ে যাওয়ার ইচ্ছে দ্বীপান্তর।
    অযথায় পা ভেজানোর লোভ,
    আমার জলের পাড়ে দেওয়া ঝাপ।
    তোমাকে রেখেই একলা কোন কল্পনায়
    হারিয়ে যাওয়ার অদ্ভুত এক রেশ,
    সীমাহীন শূন্যের মাঝারে ছিলাম বেশ‌
    স্বচ্ছ জলে উদিত গগনের জ্বলন্ত ধুপ,
    আঁখিতে নিয়ে আঁধার কেন তুমি ছিলে চুপ?

    মনে কি পড়ে! অতীতে ডুবে যাওয়া পড়ন্ত বৈকাল,
    পায়ে পা মিলিয়ে অন্তহীন পথচলা।
    আজগুবি খেয়ালে হঠাৎ করেই থেমে যাওয়া,
    তোমার কৌতুহলি ভয় পাওয়া চেহারা,
    আমার বদনে নামে হাসির ধারা।
    আমার পাগলামিতে তোমার আস্কারা,
    তোমার দুচোখের স্নেহময় পাহাড়া।
    কাজে ফাঁকি দিয়ে আমার যাত্রায় সামিল,
    যাত্রাশেষে ভাগ নিতে পারিনি তোমার বকুনির।
    ভুলে ছেড়ে আসা সামান্য পানির পাত্র,
    পথের মাঝে মনে পড়তেই অত্র।
    তোমার হঠাৎ হাঁপিয়ে যাওয়া আবির্ভাব,
    আমাকে করেছিল অভিভূত!
    হয়তো তোমার আমার পথচলা বড্ড সংক্ষিপ্ত,
    ভুলে যেও না, স্মৃতিতে জড়িয়ে রেখো প্রিয়।

    যেথায় অস্তমিত সূর্য
    করে, বিশাল ঐ নীল আসমানরে রক্তবর্ণ।
    অত্র তোমার আমার অন্তীম পথচলা বড় ক্ষত-বিক্ষত,
    ধরনীর বুকে জড়িয়ে কতনা মায়া-মমতা কিংবা মোহ।
    যা পাও কুড়িয়ে বেড়াও এ তো এক যাত্রা মাত্র,
    মোরা সামান্য মুসাফির স্মৃতিরা ছড়িয়ে রয় যত্রতত্র।
    ভয় কি প্রিয়, শুধু স্মরণে রেখো, আমি আছি তবুও,
    তব ইচ্ছে মরিবার, তোমার ডাক করিতে অস্বীকার,
    আমি আছি, রয়ে যাব, না পৌঁছানো অব্দি গন্তব্য।

    ©️ Émötîôñlèss Rima

    13
    12 Comments
Skip to toolbar