Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 4 months ago

    বিযুদের বিচার চাই
    ——সাজেদুল হক টুটুল

    আমিও বিযুর বিচার চাই
    নবীন ফাল্গুন প্রবীণ হবার আগেই চাই।
    পূর্ণিমার চাঁদটা আমাবস্যার অন্ধকারে
    লুকানোর আগেই চাই
    আরেকটি হিমবাহের ঝরে
    জনপদ গুড়িয়ে দেয়ার আগেই চাই।
    হ্যা, আমিও বিযুর বিচার চাই
    কাল-কালান্তরে পৌঁছার আগে চাই
    রাত ভোর হওয়ার আগে চাই
    মিনিট, ঘন্টার বুকে বিলীন হওয়ার আগে চাই।
    হ্যা, আমিও বিযুর বিচার চাই
    বিযুদের বিচার চাই
    আমার মস্তিস্কের চিন্তা
    নিঃশ্বাসের মত বাতাসে ছড়িয়ে পড়ার আগেই চাই।
    (সব ফাগুন সবার জন্য ভালোবাসা নিয়ে আসে না। যারা মেহেদি পাতার মত কষ্টের লাল রং লুকিয়ে রেখে নিজেকে সজীব রাখার চেষ্টা করে তাদের জন্য ( ১৪/০২/২১)

    7
    6 Comments
Skip to toolbar