Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 3 months ago

    ছড়ার নামঃ পুতুলের সাথে কথা
    কবিঃ রাসেল আদিত্য

    তুইতো একখান মাটির পুতুল
    তোর আবার দুঃখ কষ্ট কিসের,
    কেমন করেইবা বলতে পারবি
    কেমন স্বাদ লাগে খেতে বিষের।

    তুই তো কেবলই দেখার জন্য
    তাইতো থাকিস অপলক চেয়ে,
    বুঝবিনা তুই কেমন লাগে
    প্রেম হারিয়ে ফেললে পেয়ে।

    হৃদয় ভাঙার নির্মম আওয়াজ
    জানিস শুনতে কেমন লাগে?
    কাগুজে টাকার মোহে স্মৃতিটুকু
    গছিয়ে ভালোবাসা যখন ভাগে?

    শুনবি কি করে, তুইতো বধির
    পাস না শুনতে কানে,
    বউয়ের পাশে শুয়ে থাকলেও
    স্বামীকে অন্য শরীরে টানে।

    একটা ঘরেই বহুজনকে
    ভাড়া দেয় ঘরের মহাজন,
    কাঁচের মোহে মত্ত নরনারী
    খুব সহজেই ভাঙছে সংসার-মন।

    ভাগ্য বটে তোর তাই জন্মেছিস
    নিষ্প্রাণ পুতুল হয়ে,
    সৃষ্টির সেরা রুপে জন্মেও
    দিনদিন যাচ্ছি আমরা ক্ষয়ে।

    3
    2 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar