Profile Photo

রাসেল আদিত্যOffline

  • RaselAditta
  • Profile picture of রাসেল আদিত্য

    রাসেল আদিত্য

    4 years, 3 months ago

    ভালোবাসার কয়েক পঙক্তি
    লিখিয়েঃ রাসেল আদিত্য

    তোমার সান্নিধ্যের চেয়ে আনন্দের কিছু
    পায়নি এ জীবন অদ্যাবধি।
    তোমার স্পর্শের যে কম্পিত সুখানুভূতি
    পৃথ্বীর অন্যকিছুতে তা আছে বলে বিশ্বাস করেনা মন।
    তোমার নির্ভরতায় যতোটা নির্ভার থাকতে পারি
    তাঁর সিকিভাগও থাকিনা অন্য কোথাও, কোনজনে।
    একটি পলক তোমাকে দেখবার সে কি আকুলতা
    এমনটা জীবনে কোনদিনই হয়নি তুমি জীবনে আসবার আগে।
    জানো সখা,আমার বন্ধুরা কি বল?
    বলে-
    আমি নাকি তোমাতে মজে গেছি পুরোপুরি।
    হাহাহাহা!
    সত্যিই যদি তাই হয় তবে
    ধন্য আমার জন্ম নেওয়া,স্বার্থক এই বেঁচে থাকা।
    …….জানো প্রিয়তম,
    প্রায়শঃই ইচ্ছে করে,
    যা হবার হোক,
    থেকেই যাই তোমার লোমশ বুকে মুখ লুকিয়ে।
    শব্দে প্রকাশ অসম্ভব অপার ভালোলাগায় ডুবে
    কাটিয়ে দিই একটা জনম।

    কাছে এসো,
    কানে কানে বলি।
    প্রিয়তম হে,আমি তোমাকে ভালোবাসি।
    এই ধরণীর সকলের চেয়ে বেশি।

    3
    2 Comments

Friends

Profile Photo
Al-Masud
@al-masud
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Mitul hasan
@mitul
Profile Photo
Masfi K
@masfi-mohammad
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar