-
লাল ভালোবাসা
মোঃজাহাঙ্গীর আলমকারে তুমি ভাবছ আপন এই পৃথিবীতে,
মৃত্যুর কোলে থাকবে যখন বুঝবে এমনিতে।
হও তুমি ছেলে কিংবা মেয়ে,
দেখ একবার হাসপাতালের
আইসিইউতে গিয়ে।
পড়ে আছে কত নিথর দেহ,
অন্যের খেয়াল রাখে নাতো কেহ।
মারা গেলে করবে আফসোস
বেঁচে থাকলে ভৎসনা,
হঠাৎ করে আসে বিপদ
তখন টের পাবে না।
তুমি তো দেখনি
সেই দিনের কান্না,
শুধু তোমার আগমনে
দান করেছিল রক্তের বোন্না।
তুমি অধম,নরপিশাচ
বন্ধ করো তোমার মিথ্যা নাচ।
তুমি কাপুরষ, তুমি ভীরু
হিংসুক কার্পণ্যম্মন্য,
তুমি যতই কর দান
হবে না কোনো কল্যাণ
তোমার হৃদয় বিনয় শূন্য।
তোমার বন্ধ কর্ণকুহর
তুমি কৃতঘ্ন
তুমি সীমার
তুমি মুখ বুঝে সহ্য কর
অন্যায় অবিচার।
যে বোঝেনা মাতৃকূলের নীরব
রক্তমাখা ক্রন্দন,
দিতে জানে না মানবকূলের
প্রতিদানের বন্ধন।
প্রয়োজনে যে দিতে পারে শীর,
সেই বীরশ্রেষ্ঠ বীর।
তুমি বলবান,তুমি সাহসী
সর্বোত্তম প্রশংসনীয় ভূয়সী,
তুমি মহীয়সী মাতার সুপুত্র
তাছাড়া অসম্ভব এমন চরিত্র।
তুমি শুনতে পাও
জীবন্ত মৃতের কান্না
তুমিই অসীম জলোচ্ছ্বাস
তুমি শুনতে পাও নির্যাতিত
নিপীড়িত মানুষের হাহাকার
লাল ভালোবাসায় ফিরিয়ে দিলে
রক্তাক্ত মায়ের উচ্ছ্বাস।3 Comments
Friends
এ আই খান
@a-i-khan
Jhontu Ojha
@jhontu-chandra-ojha
Ranen-Biswas
@ranen-biswas
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Ishrat Jahan
@ishratjahan
Rabi Jahangir
@rabi-jahangir
Md Ashfak Sayed
@ashfak
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
Zahidul Jamy
@zahidul


াজ এই ফাগুনে প্রেমের আগুন লাগুক মনে।