-
কবিতাঃ প্রিয় অলক্ষিনী
—-রাসেল আদিত্যসহস্র প্রহর আমি কাটিয়েছি নির্ঘুম অবলীলায়,
ভিজেছে বালিশ গোপনে নোনাজলে।
দীর্ঘশ্বাসেরা আমাতে মুক্তি পেয়ে –
দল পাকিয়ে ঘুরেছে এলোমেলো বন্ধ কামড়ায়, আর-
জীবন গেয়েছে শূন্যতার গান ক্রমাগত অবিরাম,
” শুধু তোমাকে সুখী দেখবো বলে “।গিটারের ছিঁড়ে যাওয়া তার আর লাগেনি জোড়া,
থিয়েটারে হয়না যাওয়া সেও অনেক দিন,
উইকেট ভাঙার বুনো উল্লাসে সতীর্থ বেষ্টিত-
অভিনন্দনে সিক্ত হয়নি মন বহুদিন।
স্বপ্নের শাখা প্রশাখা গুলো নির্জীব থেকে থেকে-
এখন মরে যেতে শুরু করেছে,
” শুধু তোমাকে সুখী দেখবো বলে “।বহু আকাঙ্খিত বসন্ত এখন কখন আসে আর- কখনইবা চলে যায় টেরই পাইনা,
কৃষ্ণচূড়ার লালে এখন আর মাতাল হয়না মন,
কবিতার আসর,বিতর্ক প্রতিযোগীতার নিবিড় প্রস্তুতী,
আর নাটকের রিহার্সালের চৌম্বকীয় আকর্ষন –
টানেনা মনকে এখন আর,
তাঁর বদলে শহরের দেয়ালজুড়ে বড় বড় অক্ষরে-
” মাদক যদি কোন শিল্প হয়,আমরা হবো তাঁর ধ্বংসের হাতিয়ার ‘ শ্লোগান লেখা হাতে তুলে নিয়েছি মাদক।
জীবন তুলে দিয়েছি নেশার নাওয়ে,
ঝিমঝিম অনুভূতি আর পতনের হাতছানি চারপাশে,
” শুধু তোমাকে সুখী দেখবো বলে “।সামান্য কষ্টে কাতর হয়ে যাওয়া সেই আমিটা-
এখন নিত্য বসত গড়েছি কষ্টের সনে!
স্মৃতিরা উসকানি দিয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়,
প্রানপণ চেষ্টায় ভুলে থাকি নিজেকে,
মরচে পড়া বিবেক আর ওঠেনা জেগে,
স্বজনের শত অনুনয়,অশ্রুধারাও ফেরাতে ব্যর্থ হয়েছে আমাকে।
…..শিঁরদাড়া বেয়ে শীতল একটা স্রোতের নীচের দিকে-
নেমে যাবার সেই অন্তিম সময়ের একটি ইচ্ছে আছে,
হাসি হাসি মুখে তোমাতে জানতে চাইবো,” আমি বিহীন কতোটা সুখী হয়েছো তুমি প্রিয় অলক্ষিনী”???
2 Comments
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun


সে কেনো অলক্ষ্যেই থেকে যায়! তাকে লক্ষ্যে আনো।