-
নিরব কেন
সঞ্জিত তির্কী কাব্যিক
কোকিলের আহ্বান কি এখনো কর্ণে ধ্বনিত হয় নি
কু শব্দের ধ্বনি কি পঞ্চসুরে মিশ্রণ হয়নি?
বিবর্তনের প্রকৃতি কি আজ শোভা পায়নি?
রাস্তার পাশে জ্বলে ওঠা কৃষ্ণচূড়া কি রং ছড়ায় না,
দক্ষিণা বাতাস কি আর দরজায় আসে?
আমের মুকুলের ছড়ানো বৃক্ষ কি আসক্তি করে,
তবে নিরব কেন কবি আজ এই বসন্তে?
বৃক্ষের দিকে তাকিয়ে আজ খুঁজি সেই গলাবাজকে
কোথায় লুকিয়ে আছে সেই পঞ্চসুরের রাজা?
তার গলা সাথে গলা মেলাব বলে বসে আছি সেই বৃক্ষের তলায়।
শিশিরভেজা সেই বৃক্ষের শব্দ আর কি মধুর মনে হয় না
তবে নিরব কেন কবি আজ এই বসন্তে?4 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


অনেকদিন বাদে পড়ছি বন্ধু। খুব ভালো লাগলো। ভালোবাসা নেবেন।