-
আবার উঠুক রৌদ্র
—শাহ্ কামাল
যে ফুল ফুটেছে শত সংগ্রাম শেষে তাঁর গন্ধে কী আমার অস্তিত্ত্ব টের পাও, বন্ধু?
একটি লেবু ফুলের পাকানো পাপড়িতে কতো বেদনার লিপি চিৎকার করে জান?
অমবস্যায় কোন এক গহীন নিশার ঘোর স্বপ্নের পথে হেঁটে হেঁটে হাস্না হেনার কান্নার শব্দ শুনেছ?
গন্ধরাজের চোখ বেয়ে গড়াতে দেখেছ নিষ্প্রাণ অশ্রুর অভিশাপ কিংবা তিরষ্কার?
দেখনি, তুমি দেখেছ হাজার প্রাণ; যেখানে মৃতরা কেঁদেছে জীবন্ত লাশের ছায়ার ক্যানভাসে।
মধ্যবিত্ত নম্র একটি ছেলে হাওয়ায় ভাসা স্বপ্নগুলো সোনামুখী সুইয়ে সেলাই করে জোড়া দিতে দিতে
ভাড়ার টাকা জমিয়ে প্রিয়ার জন্য যে গোলাপ কিনেছে তা কী ঝরতে দেখেছ, বন্ধু?আধ-পেটা খেয়ে বড় হওয়া মেয়ে একটু ভালবাসা পেতে যে স্বপ্ন গড়েছে কারো ঘরে আলো ফোটাতে
প্রাগৈতিহাসিক জন্তুর হিংস্র থাবায় পরিত্যাক্ত কোন দালানের ভগ্ন পাঁচিলে তাঁর বাঁচার আকুতি মিশে গেছে পলেস্তারের ঝুলেবন্ধু, তাঁর আহত মনের নির্বাক ভাষা কত নির্মম তা কী বুঝতে পারো?
একটি বোধ আর স্বার্থহীন স্বচ্ছ একটু মানবতা তুমি কী দিতে পার আমায়?
তোমায় কথা দিলাম,
তোমার মানবতার নতুন পতাকায় আমি মুড়িয়ে দেবো বিবস্ত্র বিবেকের নিষ্ঠুর কঙ্কাল।
আমার বারান্দার খোলা জানালায় আমি দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়..9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 February 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
এসকে হেলাল
@skhelal
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan


অভিনন্দন