Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years, 6 months ago

    ওরা চার জন

    রক্তের দাগ শুকায়নি এখনো- নির্লজ্জ হুজুরাইন
    ধুলায় মেশালেন এই ভাবে তবে- অবুঝের আত্মদান?
    বোঝেনিতো  ওরা  পর্দাতে মোড়া নিস্ফল গর্জণ
    লালসা মেটাতে ছুরে ফেলা হবে কল্পিত অর্জণ।
    দাড়ি  টুপি পড়ে – সুরমা মেখে চোখে- অভিনয়ী  বিভীষণ
    মিছিলে ছুটে এলো – বুকে গুলি খেল –  এ মাটির সন্তান।

    বাংলার বুক জুড়ে – মোল্লা-মন্সুরে – লোহিত লালশায়
    ইয়াতিমতো ওরা- বৃক্ষের পাতা ঝরা- কি আর আসে যায়? 
    সাদা পাঞ্জাবী ছিঁড়ে বেড়িয়ে আসে ধীরে- অবয়ব দানবের
    নারী মাত্র হে ভোগ্যো পন্য যে- পাত্র কি হিসাবের?
    ইথার পথে যায়- সংকিত মায়ের প্রতি ছুঁড়ে দেয়া হুংকার
    বলবে যা বলি নচেৎ বুলবুলি – ফলাফল ভয়ংকর!
    বিবিদের প্রতি বলা এ নয়রে শব্দমালা- আচানক বাক্যবান!
    স্বর্গে যাবার বোঝা নয়কো এতো সোজা- শুনে রাখো রুপবান।

    পঞ্চাশ বছর গেলো ভূমি অনেক পেল – কঠোর টুপিওয়ালা
    বন্ধ হবেনা আজি ধর্মের নামে বুঝি রক্তের হোলি খেলা।
    থামবে কবে তুমি সমাপ্তে ভন্ডামী – মাংশাসী অভিযান
    খালি হলে পরে আর কত কোল – মায়েদের অশ্রুদান।
    হয়নিকো তবু এমনতর কভু মখোশের উন্মোচন
    বৃথা  যায়নিকো বলিদান ঐ – জেনে রাখ চার জন।

    6
    5 Comments
Skip to toolbar