Profile Photo

AHMADULLAH ARAFATHOffline

  • ahmadullah0521
  • Profile picture of AHMADULLAH ARAFATH

    AHMADULLAH ARAFATH

    4 years, 5 months ago

    প্রিয়জনকে হারানোর ব্যথ্যা
    আহমাদুল্লাহ আরাফাত

    আমার দাদীজান। যার পরশে বেচে ছিলাম বহু দিন। আদরের চাদর জড়িয়েছেন আমার ক্ষুদ্র মনে।মমতার মালা পড়িয়েছেন এক অন্তরে। সোহাগী জ্যেতি জ্বলে উঠতো দুই নয়নে। তবে আজ আর নয়! আর জ্বলছে মোহাব্বত মাখা মায়াবী কিরন। ভালোবাসার চাঁদ হাসছে না গভীর রাতে। ভালোলাগার সূর্য হাসছে না সোনালি সকালে। তিনি চলে গেছেন। তিনি চলে গেছেন এই কিছু দিনের দুনিয়া থেকে। আর ফিরে আসবে না। কিন্তু অল্প সংখ্যক স্মৃতি রেখে যান ভাবনার পাতায়। কলবের ভাজে এখনো ঝলমল করে ভাসছে অশ্রু মাখা স্মৃতিগুলো।

    দুই তিন দিন পর মাদ্রাসায় পরীক্ষা, খুব ভালোভাবে প্রস্তুতি চলছে। আছরের নামাযের পর সব ছাত্রদের উদ্দেশ্য করে হুজুর কিছু পরীক্ষা বিষয়ক আলোচনা করছিলেন। হঠাৎ আমার ভাইয়া পিছন থেকে ডাকতে শুরু করে। সবাই তাকিয়ে রইল। হুজুর বলল,গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পরে আসতে। ভাইয়্যা বাহিরে অপেক্ষা করছিলেন। হুজুরের আলোচনা শেষ হওয়ার পর ভাইয়্যার কাছে যাই। ভাইয়্যা আমাকে খুব গম্ভীর ভাবে একটা সংবাদ শুনায়। শোক সংবাদ ছিল। জীবনের এই প্রথম ভালোবাসার এক সাথীকে হারানোর ব্যথা জাগলো। সংবাদটা শোনার পর যেন আকাশ ভেঙে মাথায় পড়ল।খুব খারাপ লাগছিল। তবে কি আর করার।জীবন ও মরনের মালিক তো মহান আল্লাহ তায়ালা। মনটাকে শক্ত করে ভাইয়্যাকে হুজুরের নিকট নিয়ে যাই। হুজুর কিছুতেই ছুটি দিকে ইচ্ছুক নয়। কারন কয়েকদিন আগেই আমার অসুস্থতার জন্য বহু দিন পড়াশোনা থেকে দূরে সরতে হয়েছিল। কয়েকদিন পর পরীক্ষা, তা কীভাবে ছুটি দেওয়া যায়? কোনো ক্রমে মাত্র এক দিনের ছুটি নিয়ে ছুটে পরি গ্রামের তরে।

    দাদীর অসিয়ত মোতাবেক জানাযার নামাজ আমার ইমামতিতে শেষ হয়।দাদীজান চলে যাওয়ার কষ্ট আমার প্রথমে লাগেনি।লাগছিল তখন, যখন দাদীর শেষ মুখ খানাটি আমার দুই কান্না ভরা চক্ষু থেকে বিদায় নেয়। খারাপ লাগছিল তখনই।যখন “বিসমীল্লাহি ওআলা মিল্লাতী ওয়া রাসুলিল্লাহ ” বলে শেষ মাটির খন্ডটি দাদীর কবরের উপরে রেখে আসি। দেখা হবে না। কথা হবে না। ডাকা হবে না। আর কিছুই হবে না।চলে গেল এই ক্ষুদ্র দুনিয়া ছেড়ে অনন্ত পথে। নয়ন ভেসে অশ্রু ঝড়ছে।তবে থামানো যাবে না একবারও। “হে আল্লাহ তায়ালা মাফ করো আমাদেকে আমার দাদীজান কে।
    হে পরওাদেগার! আমার দাদীজানের কবরটাকে জান্নাতুল ফেরদৌসের টুকরো বানাইয়া দাও।
    হে রহমান! আমার মরহুমা দাদীজানকে মাগফেরাত নসীব করো।আমীন।

    5
    3 Comments
Skip to toolbar