Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 4 months ago

    “রক্তে কেনা বর্ণমালা”
    -পি কে সরকার
    জানো মা,
    ওরা কি বলে!
    আমি না কি তোমায়
    মা ডাকতে পারবো না বাংলায়!
    মা গো তোমার মুখের ভাষা,
    মধুর চেয়ে অধিক মিঠা।
    আর ওরা বলে, বাংলায় বলবেনা,
    বাংলায় লেখবে না, স্বপ্ন দেখবে না,
    বাংলায় পড়বে না, গাইবে না।
    কত দুঃসাহস ওদের!!
    কেড়ে নিবে ভাষা মোর মায়ের!!!

    মানি না, মানবো না, মানবো না
    রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই।
    বাংলা মায়ের দামাল ছেলে,
    সবাই চলেছে আজ মিছিলে,
    এ শিকল ভাঙ্গবো আজিকে।
    অজস্র বুলেট, রক্তাক্ত রাজপথ,
    মায়ের বুকে চাপা কান্না। মা গো,
    তোমার চোখে অশ্রু কেনো?
    ঐ যে দেখো গো মা, বর্ণমালায়,
    সালাম, রফিক, বরকত…
    তোমার সন্তান আছে সবাই।

    জানো মা,
    আমিই ফাগুনের লাল কৃষ্ণচূড়া,
    আমার রক্তেই তো বসন্ত রঙিন,
    আমায় দেখবে প্রভাত ফেরিতে।
    আমিই তো বাংলা কবিতা,
    আমিই তোমার বর্ণমালা।
    আমি তোমার ২১ শে ফেব্রুয়ারী
    স্বাধীনতার পথে
    আমিই প্রথম রক্ত ঢালি।
    মা গো, আমিই তোমার পতাকা,
    ৫২ থেকে ১৯৭১’ মহান বিজয়গাঁথা।

    16
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar