Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • দূর জলপথ

    আবার সেই তুমি সুন্দর এসে দাঁড়াও গহীন অন্ধকার হৃদয় দুয়ারে,
    অবস হয়ে যাওয়া হৃদয় শ্বাস প্রশ্বাস নিতে ভয়ংকর দিশাহারা, বাঁচতে চায়,
    কাঁচা হলুদের গন্ধ ভূলে যায়নি,
    দুজনায় নৌকায় নিরব বসে চাঁদের আলোর বৃষ্টিতে কোন বৈঠা ছিল না গন্তব্যে যাবে,
    সাঁতার জানে না যে জলে নেমে নৌকা মাটির জমিনে নিয়ে যাবে,
    মধ্যে নদীতে স্থির হয়ে থাকা জলের উপর,
    ধারালো দাঁতের মাছ গুলো অপেক্ষায় আছে মানুষের মাংস খাবে,
    কি বিভৎস সময় বয়ে যাচ্ছে স্থির জলের মত,
    পরিচিত মানচিত্রের রেখাগুলো বদলে যাচ্ছে সবুজ জমিন গোখরোর ছোবলে নীল বিষ,
    দূর জলপথ দিয়ে নৌকায় সুন্দর সংগীত গাইতে গাইতে শান্তি মনে ভাবনাহীন শান্তিপূর্ণ গতিতে ছুটে চলেছে কিছু মানুষ।

    5
    3 Comments
Skip to toolbar