Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 3 months ago

    স্বর্গ রাজ্যের সুরেলা মৃদাঙ্গন (২)
    —-অ্যাড: সাজেদুল হক টুটুল

    এ গিরিপথে উঠে আসা
    এখানেই আমার ক্ষনিক বসত
    কোবলাখানের প্রাসাদের ন্যায়
    দারুণ নান্দনিকতা।

    এই সময়হীন অফুরন্ত সময়ে
    গীতাঞ্জলীর পাতায় মন আঁকা
    রিক্তেঁর বেদনে ‍খুঁজি, পার্বতীর মনের জ্বালা।

    আধার রাতে বিজন পথে
    ছায়াহীন অপ্সরা চলে নুপুর পায়ে
    মায়াপুরীর ইন্দ্রজালে
    ভৌতিক কান্না আধারেতে কাঁদে-হাসে।

    মায়া ছড়ানো আমাবস্যার এ অন্ধরাতে
    একলা আনমনে
    ড: ফস্টাস হয়ে যুক্তিতে মুক্তি খুঁজি
    হেলেনের ঠোটে আঁকি চুমো।

    প্রেমের তীক্ষ্ণ অনুভূতিতে যখন গায়ে জ্বালা ধরা
    বায়রনের চেতনা গুলো ভাইরাল হয়ে
    মনে দেয় দোলা।

    ইদানিং টেনিনসনের কবিতা আমার মস্তিস্ক দোলায়
    বাউন্ডেলে বাতাস নাড়িয়ে যায় যেন বন কড়ুইর পাতা।

    জীবন আনন্দের রুপসী বাংলায় ছিলো
    ছিলো তখন,
    কালিদাসের মেঘদূতের আনাঘোনা।

    দূর পাহাড়ে কল, কল শব্দে ছুটে চলে
    ঐ রুপালি, রুপবর্তী
    সত্যোন্দ্রনাথের “ঝর্ণার গান”
    যেন এ হৃদয়ে পুষি।

    পল্লী কবির নক্সীকাথার মাঠে
    হুতম পেচা, ডাহুক ডাকে এ পাহাড় ঐ পাহাড়ে।

    জীবন জীবীকার এ চরাচরে
    শরতময় চরিত্র গুলো
    আজোও অপলক তাকিয়ে থাকে।
    ——————-মৃত্তিকা, মেঘলা, বান্দরবান।

    4
    4 Comments
Skip to toolbar