Profile Photo

হাসনাত সৌরভOffline

  • Hasnat21
  • Profile picture of হাসনাত সৌরভ

    হাসনাত সৌরভ

    4 years, 3 months ago

    ‘‘রক্তশালুক’’
    হাসনাত সৌরভ
    ========================

    আলো আর অন্ধকার পালটে যায় রোজ। গুলিয়ে যায় বন্ধু আর মুখোশ। হারানো মানুষ ভেসে ওঠে পুরোনো প্লাস্টিকের মতো। দূরে রেডিও বাজে আবছা। বহু বছর ধরে মনে হয় কে যেন আসবে! মনে হয় কে যেন একাকী সিঁড়ির মোড়ে দাঁড়িয়ে থাকবে কোন নরম রোদের দুপুরবেলায়। ঝালমুড়িওয়ালা আবার যাবে ছোটবেলার মতো! কিন্তু তেমন কিছুই হয় না।

    মনখারাপের সুড়ঙ্গে দিন কাটাতে কাটাতে মানুষ ক্লান্ত হয়। তারপর একদিন সাহস করে বেরিয়ে আসে রোদ্দুরে। কাচের মতো চোখ নিয়ে দেখে পৃথিবী। আর কিছু অনুভব করতে চায় না সে। শুধু গোপনে জল কাঁপে তার! তবু সে বারবার মাটি স্থির রাখে। বারবার সে নিজেকে বোঝায় নিস্পৃহ।

    প্রত্যেকের জীবনেই তো অনেক গল্প থাকে। প্রত্যেকটা হাসিমুখের পেছনেই তো থাকে অনেক ফেলে-আসা দুঃখ ভুলে আবার নতুন সময়ে বাঁচার ইচ্ছে। প্রত্যেকটা রাগ-ক্ষোভ-অভিমান এর আড়ালে থাকে অনেক গোপন কথা, অনেক না-জানা গোপন ব্যথা। আর এই সবকিছুই মিলে মিশে গিয়ে তৈরি করে আমাদের জীবন, আমাদের আন্তঃসম্পর্ক। অনেক জটিল সুতো আমাদের বেঁধে রাখে, জড়িয়ে রাখে একে অপরের সাথে।

    সুতোগুলো কখনো ফাঁস হয়ে চেপে বসে, কখনো বা ছিঁড়ে যায় যত্ন না নেওয়ার ফলে। আবার কখনো তারাই বেঁধে রাখে প্রিয়জনেদের সাথে আমাদের শক্ত করে, না ছেড়ে যাওয়ার শপথে। আর সেই সব সুতোর গিঁটগুলো মাঝে মাঝেই আবার খুলে গিয়ে বেরিয়ে আসে অনেক প্রায়-ভুলে যাওয়া বা ভুলতে চাওয়া স্মৃতি আমাদের হাসায় কাঁদায়, আর বেঁচে থাকতে বলে…

    মানুষের সব কথা শোনা হয়নি। অনেকের ইতিহাস কাব্যের রূপ পেলো না। অমূল্য অশ্রু কিছু অনাদরে গিয়েছে হারিয়ে। এমন সব বিবাগি জীবনের ছবি এঁকে চলেছে এই বইতে। এর মধ্যে আত্মজৈবনিক উপাদান খুবই অল্প, তার পরিবর্তে জীবনের পথের পাশে জুটে যাওয়া মানুষ, অভিজ্ঞতা, দৃশ্যাবলী আর ভাবনাই এসব লেখার উপাদান বলা যেতে পারে।

    **প্রিয় পাঠক বই নিয়ে থাকছি আগামী শুক্রবার ও শনিবার অমর একুশে বইমেলা -২০২২ ঢাকা, স্টল নং- ৪১০ অক্ষরবৃত্ত প্রকাশন। দেখা হোক আমাদের, গড়ে ওঠুক অক্ষর আত্মীয়তা।**

    12
    10 Comments
Skip to toolbar