Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 3 months ago

    মহার্ঘ
    — শাহ্ কামাল

    ওপাড়ার মজিদের ছোট্ট মেয়েটা কী স্কুলে যায়?
    নাকি ছেড়ে দিয়েছে বাজার দরে বেচাকেনার শিক্ষা?
    ঘড়ির কাঁটায় সময় মেপে যে মাস্টার মশায় রোজ রোজ স্কুলে আসতো
    তিনি কী এখনো মানুষের ছেলেপুলে নিয়ে জীবনের গল্প বেচে কাগুজে মুদ্রায়?
    নাকি তিনি ফেরী করে সবজি বেচেন ভ্যানের চাকায় ভর করে হেঁকে হেঁকে?
    কমর আলী খক খক করে কাশতে কাশতে বিকেলে কী বালুর মাঠে বাদাম বেচতে আসে?
    নাকি ফুসফুসের অণুজীব তাঁর কপাল খেয়েছে রক্ত শুষে?
    আবুল মাঝির নায়ে উঠে কী বসার জন্য দাঁড়িয়ে থাকতে হয় আগের মতোই?
    নাকি মানুষের ভীর কমে মুদ্রার হিসাব মিশে গেছে আবোল তাবোল খসড়ায়?
    ময়নার মা কী শেষ বিকেলে ভিক্ষের টাকা গুনে হাসি মুখে ঝুপড়িতে ফেরে?
    নাকি ছেঁড়া আঁচলের পাড় টেনে চোখের জল মুছে শুয়ে পড়ে আধ- পেটে?
    মোল্লা বাড়ির বড় মেয়েটা পড়ার খরচ যোগাতে এখনো কী টিউশনি করে?
    নাকি লোকেদের আর পড়ার দরকার হয় হয় না একটি সার্টিফিকেট কিনতে?
    ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে এখনো কী মান্তির চাঁদা চায় পথের পুলিশ?
    নাকি ছেড়ে দেয় যানজটে নিজের সম্মান বাড়াতে ফেসবুকের পাতায়?
    ইটের পরে ইট গেঁথে শহরের বাড়িগুলো কী এখনো বাড়ে আকাশের দিকে?
    নাকি থেমে গেছে কংক্রীটের চিৎকারে উল্লাসের নগ্ন আস্ফালন?
    সব চলছে, সবাই চলছে, থেমে গেছে জীবনের তীব্র গতি চুপ থেকে থেকে
    একজন পুরুষ আর দায়বদ্ধ নারী জানে করোনার থাবা কতো নির্মমভাবে
    হত্যা করেছে এককেটা জীবন।
    একটা জীবন্ত দেহ একটা লাশের মতো চুপ হয়ে সহ্য করে মূল্যবৃদ্ধির অত্যাচার,
    ক্রমেই পকেটগুলো শূন্য হয়ে নতুন সভ্যতার সাক্ষী হয় নীরবে।

    11
    9 Comments
Skip to toolbar