Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years, 1 month ago

    ভয় জাগে
    মোঃতওহিদুল ইসলাম

    বেশতো ভালো খেলতে পারো
    একাই খেলার মাঠে
    তোমার খেলার খবর পেয়ে
    ইবলিশ আসে ছুটে।
    দিনে রাতে সমান তালে
    খেলে সারা মাঠে
    জয় ছিনিয়ে খুশি মনে
    ঘরে যাও ছুটে।
    সুখের সময় এখন তোমার
    ভাবনা কিছু নেই
    আমার চোখে অশ্রু ঝরে
    মুছার মানুষ নেই।
    স্মৃতির পাঠের অতীত ব্যথা
    সকল কিছু ভুলে
    আপন মোহে সকল কিছু
    ছিনিয়ে লও কোলে।
    সুখের পাখি এখন ঘুরে
    নিত্য তোমার পাশে
    অলক্ষ্মী সব আমায় দেখে
    বাঁকা ঠোঁটে হাসে।
    এই জনমে সুখ কারো
    চিরস্থায়ী নয়
    তোমায় জন্য তাইতো মোর
    প্রাণে জাগে ভয়।
    (৮/৪/২১ইং)

    3
    2 Comments
    • লেখায় নতুন মাত্রা ভাই। অভিনন্দন।

    • সুন্দর লেখা। “আমার চোখে অশ্রু ঝরে
      মুছার মানুষ নেই।” মানুষ হিসেবে আমাদের দায়িত্ববোধ যেগে উঠুক সকল মানুষের প্রতি।❤️

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar