Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    • 4 years, 8 months ago

    কেউ নেই, কারো আসবার কথা নেই –৬

    কি এক অপেক্ষা বুকে নিয়ে
    অনেক দুর পথের, এক ঘরে
    ঘর পালানো এক কিশোরের অভিমানে,
    বসে আছি,
    তুমি কি একটু এসে
    নাড়বে ঘরের কড়া ।

    হোক না এখন বিকেল বেলা।
    হয়তো জ্বলেছে স্বপ্ন, অনেক সাধণা
    ধীর হয়েছে গতি। তবু একটু
    এসে নাড়বে, ঘরের কড়া।
    জানি তুমি, অনেক ধূলোর নীচে
    আমার কিশোরী প্রেমিকা, তবু।

    ঘরের দেয়ালে কাঁপে নিঃসঙ্গ ছায়া,
    অতো সময়ের গভীরে,
    শব্দ কি যায় শোনা?
    সময়ের সাথে ক্ষয়ে গেছে,
    বাজবে না আর কড়া।
    হা…হা বাতাসও কি পারে উড়াতে
    সময়ের ধূলা?

    একা ঘর, কিশোরের অভিমান
    আর সময়ের ধূলা।
    জানি ওখানে আর কেউ নেই,
    কারো আসবার কথা নেই

    5
    2 Comments
Skip to toolbar