Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • ভালো থাকা আমি
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    যাচ্ছি কোন পথে, বলছি নিজেকে।
    যাচ্ছি এগিয়ে , জানিনা কোন ঘূর্ণিপাকে?

    স্বপ্ন আঙিনায়, স্বপ্ন ছুঁয়ে যায়।
    হাত বাড়াতে বাড়াতে সময় ফুরোয়।
    অজান্তেই কেউ বলে ওঠে,
    হে সময় যদি একটু থামতে।

    সময় কারো আপন নয় ,
    আপনে সময়ের ভঁয়।
    স্বার্থপর জিজ্ঞাসে , সময় বলে ওঠে ,
    আপন-পর বিবাদে ,আমি বাঁচব কিভাবে?

    কত কথা বলতে চাই,
    ঘুরে ফিরে কথা বলি একা একাই।
    বিবেক মন দিয়ে শোনে ।
    হঠাৎ করেই থেমে যাই,
    যখন বুঝি, বিবেকও আবেগ খোঁজে।

    সিগন্যাল আঁটকে যাওয়া ট্রেনের মত,
    রঙ চায়ের চুমুকে ,
    নিজেকে বলি, আমি থামতে পারি,
    আমি থামাতে পারি আমাকে।

    আমিতো থেমে গেলাম,
    জীবন আর তুমিতো যাচ্ছ এগিয়ে।
    হতাশার ঠাণ্ডা-গরম বাতাসে ,
    ভালো থেকো ,সময়ের সাথে।

    হা হা হা কি সুন্দর তোমাদের ভালো থাকা।
    বিদায় তোমাদের সাংবিধানিক ভালো থাকাকে।

    7
    4 Comments
Skip to toolbar