Profile Photo

Ishrat JahanOffline

  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    5 years, 1 month ago

    “সারাবেলা”
    আমার আকাশে ছড়িয়ে দিলাম
    মনবাক্সের চিরকুট,
    হাওয়ায় উড়ে
    হাওয়ায় ভাসে,
    আকাশ জুড়ে খুঁনসুট।
    আমার আলসে দুপুর হারিয়ে দিলাম ঘাসফুলেদের কাছে,
    মেঘপিয়নের চিঠি যেন সবুজ ঘাসেই আসে।
    আমার একটা সোনালী বিকেল সাজিয়ে কাজল চোখে,
    বলবো কথা,
    শুনবে কথা মননদীর ঐ বাঁকে?
    আমার সকল সময় যে যায় ভোরের দুয়ার মেলে,
    মনের দুয়ার রাঙিয়ে যেন পাখির সুরে খেলে!
    আমার রাতের তারায় ভাসে চার দেয়ালের ছাদ,
    ঘুমের ঘোরে বাঁচিয়ে চলা জীবনপাতার খাত।

    8
    19 Comments
    • মন পুর্বগামী। মানুষ অতদূর যায় না।অপেক্ষা এক নিঠুর যন্ত্রনা। অভিনন্দন সুন্দর ছন্দবদ্ধ কবিতার জন্য।

    • সারাবেলা প্রকৃতির সাথে খেলাতেই মগ্ন কবি। ছন্দ, সুরে বাক্য সাজায়, কবিতাগুলো মুগদ্ধতা ছড়ায়। পাঠকের ভালবাসা নেবেন।

    • @অভিমানী মন
      আপনাকেও অভিনন্দন।

    • @Neel Tripura
      ধন‍্যবাদ।
      আপনাকে শুভেচ্ছা।

    • চমৎকার

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 May 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @toulot_kagaj
      আসসালামু আলাইকুম। অনেক ধন‍্যবাদ “তুলট” কে।
      সং‍‍শ্লিষ্ট সবাইকে সালাম এবং ধন‍‍্যবাদ। শুভেচ্ছা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 16 August 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • প্রিয় কবির প্রিয় কবিতা! অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

    • ভালো কবিতা।

    • অভিনন্দন। সুন্দর কবিতাটি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 20 May 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 29 November 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 23 November 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Lamia Haque puspita
@pus-pi-ta
Profile Photo
Shayed-Khan
@shayed-khan
Profile Photo
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Profile Photo
Mafruha-Tabassum
@mafruha-tabassum
Profile Photo
Bashir Ahmed
@bashirahmed
Profile Photo
Mifrat-Fabiha
@mifrat-fabiha
Skip to toolbar