Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 3 months ago

    হোম কোয়ারেন্টাইনঃ ১৪২৭
    ——- মোঃ সাজেদুল হক টুটুল

    হে দয়াবানঃ
    আমরা বন্ধি হতে পারি
    মন নয়
    মানুষ বেঁচে গেলে প্রভু
    তোমারই হবে জয়।

    হে জীবন দানকারীঃ
    কাঁদলে মানুষ পৃথিবীর বুকে
    গৌরব কি আর তোমার বাড়ে।

    হে দয়াময়ঃ
    দেশ কাল গন্ডি ছাড়ি
    মৃত্যুই আজ মহামারী
    এ মৃর্ত্যুকেও
    মানুষ যেন করতে পারে জয়।

    হে দয়ালুঃ
    রাম, রহিম, বড়ুয়া, ডিকস্টা
    মেরী, সীতা, রহিমা, সুফিয়া
    কার মাথায় পাঠিয়েছো
    প্রতিষেধক টিকা।

    হে বিজয়দানকারীঃ
    মানুষ পরাজিত হবে না কভু
    তুমি আছো অন্তরে প্রভু
    লক্ষ জীবনের বিনিময়েই হউক
    অশ্র মুক্ত ভোর।

    হে চিরঞ্জীবঃ
    মৃত্যু আজ মৃত্যু কে দেখেও ভয় পায়
    যার আত্বা ছটফট করে
    চোখ রাখো তার চোখে
    ললাটে আঁক চুম্বন
    বুকে বাড়িয়ে দাও নিঃশ্বাস
    এটাই আজ তোমার প্রতি মানুষের বিশ্বাস।

    হে অনাদিঃ
    জীবন বাচঁবে জীবনের প্রয়োজনে
    অন্ধকারের ছাঁয়া কেটে, আলো ফুটবেই
    ভোর আসবেই, পৃথিবী হাসবেই
    তুমি আমাদের ভালোবাসবেই।

    6
    5 Comments
Skip to toolbar