Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 6 months ago

    নীলাচল
    —–সাজেদুল হক টুটুল—

    পাহাড় যেখানে আকাশ ছুঁয়ে থাকে
    আকাশে আছে নীলের বিশালতা
    নীল আভায় শুভ্র মেঘ
    ভাসছে মেঘের ভেলা
    দূর সীমানায় দিগন্ত রেখা ছাড়ি
    মৌনতার নীল সাগরে ভাসি।
    সবুজ পাহাড়ে নামলো আজি
    দূর আকাশের, মেঘের পালকি
    হাত বাড়ালেই মেঘ ছুঁবি
    হাতের কাছে আজ মেঘের বাড়ী
    মেঘের ভাঁজে মন লুকাবি
    দু:খের সাথে দিয়ে আঁড়ি
    লাল, নীল দু:খের গ্লানি
    সাদা মেঘে ভাঁসবে জানি
    মেঘমালায় পাবিরে আজ
    মনের শীতলতা।

    দূর শহরে দীপ জ্বেলে যায়
    সন্ধ্র্যা বাতি
    ক্ষনিক আগে লাল আভা
    দিগন্তে গেছে মিলি।
    সন্ধ্যা হাওয়া গাঁ জুড়ে যায়
    কি অপার স্লিগ্ধতা।
    শব্দের হাটে মন বিকিয়ে
    কিনবো তখন নতুন কবিতা।

    নক্ষত্র ঝড়া রাতে
    আর মোর শয়ন প্রভাতে
    নিজেকে লুকাবো তোমার
    নীল আঁচলের তলে
    ভাসবো আবার আমি, সাদা মেঘের ভাঁজে
    নীলাম্বরীতে থাকার সুযোগ পেলে।
    —–নীলাম্বরী রির্সোট নীলাচল, বান্দরবান।

    6
    5 Comments
Skip to toolbar