Profile Photo

মুহাম্মদ রফিক ইসলামOffline

  • 96d08550a60c8a43763fedc16dc97f46
  • হোমস্টক প্যারাসিটামল
    মুহাম্মদ রফিক ইসলাম

    তার মন ভালো নেই।
    হাড় কাঁপুনি তাপের চাপে
    শরীরে বাসা বেঁধে আছে বিচ্ছেদের জ্বর,
    যেন পুড়ে যাচ্ছে ভেতর ও বাহির।
    সিতানে বসে জলপট্টি বদলের ঘটনায় যে ছিল
    সে যেন হোমস্টক ইমার্জেন্সি প্যারাসিটামল,
    পৈতানে বসে গা-মুছা তাপ পোহানো
    সে ছাড়া যেন লবণে তরকারি কম।

    প্রিয় হারানোর অসুখ এক গুপ্ত ঘাতক,
    ভেতর থেকে ক্ষয়ে আসে মানুষ!
    জীবনে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন জরুরি নয়
    ভালোবাসার প্যারাসিটামল সেবনেই আরোগ্য লাভ।

Skip to toolbar