Profile Photo

আবির রাইয়ান সামিOffline

  • Abir-Raiyan-Sami
  • বাইরে ঝড়ো হাওয়া বইছে।
    শ্রীকান্ত বাবু পা ঝুলিয়ে বসে আছেন বারান্দায়।বয়স ষাট পেরিয়েছে তার।তিন কন্যারই বিয়ে সেরেছেন।ঘরে তিনি আর তার স্ত্রী রমাদেবীই থাকেন।তবে আজ নেই।তার স্ত্রী গেছেন তীর্থে।তিনি একা বাড়িতে।বসে থাকতে থাকতে আনমনেই হাসছেন তিনি এই তো সেই দিন গায়ের মেলায় রমাদেবীকে দেখে প্রেমে পড়েছিলেন।তারপর সব বাধা ডিঙ্গিয়ে আপন করে ঘরে আনলেন তাকে।তারপর কত বসন্ত একসাথে।তবে কখনো একান্তে বলা হয়নি তাকে”ভালোবাসি”।হঠাৎ মনে হলো সে তো বৃষ্টিতে মুড়ি মুড়কি খেতে ভালবাসে!এখন বাড়ি থাকলে নিশ্চয় তাকে ডেকে একসাথে বসে খেত।
    তখনই ভাবলেন আবার “যাবো নাকি মুড়ি মুড়কি নিয়ে তীর্থে! কিন্তু সে তো বেশ দূর।এই ঝড়ে বৃষ্টিতে যাওয়া কি ঠিক হবে?না আজ যাই হোক যাবই তার কাছে।”
    যে ভাবা সেই কাজ।মুড়ি মুড়কি আর ছাতা হাতে বেরিয়ে পড়লেন তীর্থের উদ্দেশ্যে।বহু কষ্টে পৌছালেন বটে তীর্থে।দেখলেন আনমনে আকাশ পানে চেয়ে বসে আছেন রমাদেবী।
    কাকভেজা শ্রীকান্ত বাবু ডাকলেন”কি গো! কি ভাবো?”
    আতকে উঠলেন রমাদেবী,”তুমি এখানে এখন?এভাবে ভিজে গেছ কেন?”
    মুড়ি মুড়কি দেখিয়ে বললেন,”তুমি তো খেতে ভালোবাসো তাই ভাবলাম নিয়ে আসি তোমার জন্য”
    নিশ্চুপ দুজনার বিমোহিত চোখ জোড়ায় অনেক কথা হচ্ছে হতে থাকুক।
    এখানে মুড়ি মুড়কি তো তুচ্ছ আসল তো হলো ভালোবাসা।যারা ভাবে দামী উপহারই ভালোবাসার প্রমান তাদের বন্ধনটা ঠুনকো।ভালোবাসা অর্থে নয় যত্নে বাড়ে। ভালোবাসতে শিখ প্রিয়।

    11
    8 Comments

Friends

Skip to toolbar