Profile Photo

আবির রাইয়ান সামিOffline

  • Abir-Raiyan-Sami
  • একটা সময় আপনার রূপ-জৌলুস সব থাকবে,সবাই আপনার সাথে থাকবে।আপনাকে ভালোবাসার ভাব করবে।কিন্তু জীবনের একটা স্টেজে আপনি রূপ-জৌলুস হারাবেন।তখন কেউ আপনাকে ভালোবাসায় সিক্ত করবে না।দূরে সরে যাবে।একা হবেন,কাদবেন।ভালো থাকার অভিনয় টা করে নিবেন।কিন্তু একান্তে আপনি কখনো ভালো থাকতে পারবেন না।মানুষ বদলাবে এটাই স্বাভাবিক।যে মানুষ গুলো আপনাকে সব পরিস্থিতিতে দেখে আপনাকে মেনে নিতে রাজি,তাকে আঁকড়ে ধরে বেচে থাকাই জীবনের সফলতা।
    এই ছোট জীবনে নানাভাবে মানুষের জীবনের অভিজ্ঞতা জানার সৌভাগ্য আমার হয়েছে।”হিউম্যান সাইকোলজি” নিয়ে প্রবল আগ্রহ হয়ত তার কারণ।আমি এমন অনেক কুৎসিত মানুষকে দেখেছি যাকে তার সঙ্গী হারাবার ভয়ে ব্যাকুল থাকে।আবার এমনো অনেক সুদর্শন মানুষদের দেখেছি যারা একটা সময় ভালোবাসা ভিক্ষা করে বেড়ায়।
    এই যে সব কিছু ঘটে যায় আমাদের সাথে তখন কিন্তু ওইসব বন্ধু পাবেন না,যারা আমাদেরকে উৎসাহ দিয়ে ছিল “নিজের মতো বাচো,কাউকে গোনার সময় আছে নাকি।এমন অনেক আসবে তোমার জীবনে।”তারা উলটো এই ভেবে আপনার থেকে পালিয়ে বাচবে যে আপনি তার কাছে কোন সাহায্য খুজে বসেন কিনা।
    যৌবন আর সময় থাকতে মানুষ চিনতে শিখুন।যৌবন শেষে একাকীত্ব নিয়ে বেচে থাকার কষ্টটা অনেক কঠিন।মানুষদের মূল্যায়ন করলে সেটা আপনি দেউলিয়া হওয়া থেকে বেচে যাবেন।
    পৃথিবীটা সুন্দর হোক,মানুষ বাচুক মানুষ হয়ে❤️

    7
    1 Comment

Friends

Skip to toolbar