Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    হস্তশিল্পে বৈরী
    সাংবাদিক আবু তাহের
    রচনাকাল-২৫ নভেম্বর ২০২১

    যান্ত্রিক যুগে কুটির শিল্প
    হস্তশিল্পে বৈরী,
    লোকসান গুণে কুটির শিল্প
    বন্ধ হস্তে তৈরী।

    কুমার হাতের মাটির তেজস
    সমাজ বুকে মন্দ,
    সিলভার সাথে প্লাস্টিক আজি
    তুলছে ঘরের ছন্দ।

    নকশি কাঁথার বাজার মন্দা
    লেপ কম্বলে জ্যান্ত,
    মেলামাইন, ইস্টিল মিলে
    মাটির বাসন ক্ষ্যান্ত।

    মাটির কলস জগ মগ নেই
    কৃষক বাড়ির কর্মে,
    প্লাস্টিক করছে সংসার দখল
    নেইতো মাটির ধর্মে।

    তালপাখা আর চাষীর মাতাল
    তৈরী হয় না হস্তে,
    বিদ্যুৎ পাখা, মাথার ছাতায়
    কিনতে কিসের সস্তে।

    6
    5 Comments
Skip to toolbar