Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    শীতের কষ্টে কাঁদে দুখী
    সাংবাদিক আবু তাহের

    মোটা কাপড় নাই গো যাদের
    কাঁপছে শীতে রোজ,
    কেউ রাখে না পাশে তাদের
    নেয় না ভুলেও খোঁজ।

    রাস্তা ঘাটে ঘোরে ফিরে
    কষ্টে কাটায় রাত,
    ঘুম ধরে না শীতের রাতে
    কাতরায় দুখের সাথ।

    শীতের কষ্টে কাঁদে দুখী
    মুখে ডাকে রব,
    স্রষ্টা তাদের রাখেন সাথে
    তিনি তাদের সব।

    ধরার বুকের কিছু মানুষ
    দুখীর পাশে রয়,
    সেবা করে গরিব জনের
    জগৎ করে জয়।

    স্রষ্টার লীলা বুঝেন যারা
    মহৎ তাদের মন,
    মানব সেবা করেন তারা
    ভাবে আপন জন।

    গরিব দুখী দেখলে কেহ
    ভাবে ছোটো জাত,
    জীবন ভরে কষ্টে কাটায়
    পেটের খোঁজে ভাত।

    7
    6 Comments
Skip to toolbar