Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    ফাগুন মাসে বাসন্তী রুপ
    সাংবাদিক আবু তাহের

    ফাগুন মাসে বাসন্তী রুপ
    কৃষ্ণচুড়ার ডালে,
    শিমুল পলাশ রঙিন ফুলে
    পাখির পেখম তালে।

    দোয়েল শ্যামার ডাকছে কুজন
    কোকিল নাচছে দুলে,
    গানের তানের মন রাঙ্গিয়ে
    ছুটছে ডালের ফুলে।

    গরম তাপের দুপুর বেলা
    শীতল প্রাণের আশে,
    সুরের প্রেমিক রাখাল যুবক
    বাঁশের বাঁশির পাশে।

    বাঁশির সুরের প্রেম অন্তরে
    বধুর প্রাণ যে নাচে,
    মন পবনের পাল উড়িয়ে
    কষ্ট জ্বালায় বাঁচে।

    ধরার বুকের বসন্ত প্রেম
    বছর ঘুরেই আসে,
    হৃদয় জুড়ায় প্রেমিক জনের
    অগ্নিঝরার মাসে।

    9
    3 Comments
Skip to toolbar