Profile Photo

চারুলতাOffline

  • Adiba-Rahman
  • Profile picture of চারুলতা

    চারুলতা

    • 4 years, 2 months ago

    ।।বেলীফুল।।

    সরি একটু দেরি হয়ে গেল। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলে?
    সেটা না জানলেও চলবে। আর তুমি জানো না, আমার বেলীফুল পছন্দ না? সাদা রং সবাইকে শান্তি দিলেও আমার বেলায় ফেল করে বসে। এই জীবনে তোমার মাথায় ঢুকবে না সেটা?
    সরি!
    কথায় কথায় সরি বলাটা আমার বিরক্ত লাগে। যাইহোক, এনেছো যখন দাও।
    বেচারা অরণ্য তুচ্ছ বেলীগুচ্ছ আড়াল করতে পারেনি। মাথা চুলকে হেসে ফেললো।
    এই একটা জিনিসই পারতো আমার মত কঠিন প্র‍্যাক্টিক্যাল মানুষকে হিমালয়ের বরফের মতো গলিয়ে ফেলতে। আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আমি সেই মেরুন কালারের শাড়িটা পড়ে বসে আছি রমনা পার্কে। চোখের চশমাটা ঠেলে উপরে উঠাচ্ছি। কি ঝামেলা! কাজল পরে তেমন কোনো সুবিধা দেখতে পাচ্ছি না। রবীন্দ্রনাথের নষ্টনীড় বইয়ের ৫৪ পৃষ্ঠাতে আটকে আছি। বইয়ের পাতায় হাত থাকলেও চোখের দৃষ্টি দুর্বলভাবে নিগূঢ়।
    হ্যালো! অরণ্য!
    হ্যাঁ, সুদীপা।
    আজ তাড়াতাড়ি বাসায় এসো।
    কেন? কোনো দরকার? কাকিমার আলসারের ব্যথা বেড়েছে নাকি আবার?
    নাহ। সব ঠিকই আছে তুমি এসো।
    ঠিক আছে।
    রাত বেড়ে ১১ টা ২৫ মিনিট। মুহূর্তগুলো যেন ঘড়ির কাটায় আটকে গেছে। অ্যানিভার্সারির তারিখটা আর কিছুক্ষণের মধ্যেই ফুরাবে।
    হ্যালো, সুদীপা। সরি সুদীপা। আর বোলোনা অনুরাগের ছেলের অসুখ করেছে। মনের অবস্থা একদম ভালো না। আজ রাতটা ওর সাথেই থাকব। তুমি খেয়ে নিও।
    ঠিক আছে।
    হাতে আমার অবশিষ্ট লিপস্টিকের ঘষামাজায় তার অপরিচ্ছন্ন শার্টটা। আলুপোস্তর ধোয়া আমার কটাক্ষ হাসির সাথে মিতালী বাঁধিয়ে প্রায় শেষের দিকে। সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখলাম, নষ্টনীড়ের শেষ পাতাটা বাতাসে বাড়ি খাচ্ছে। পাশে থাকা কাগজের ঠোঁঙ্গাতে আমড়াকুচি জল ছেড়েছে। হাতের পাশে পড়ে থাকে তুচ্ছ বেলীগুচ্ছ। পার্বতী মেয়েটা আবার সাদা রং খুব পছন্দ করে শুনেছি। চোখেমুখে মায়া ঢলে ঢলে পড়ে। আকাশ সমান চুল। কোর্টের বিষন্ন আলোতেও তাকে অরন্যের পাশে প্রতিমা লাগছিল।
    এই বেলীগুচ্ছতো তার। আমার কাছে তো বেলীফুল উপহাস মাত্র।

    4
    8 Comments
Skip to toolbar