-
তালপুকুর পাড় ছেড়ে বিদায়ের অশ্রুজল
আদিত্য ভৌমিক
১৮/৮/২০২৬
গতকাল ১৭/৮/২০২৬
জীবনের এক বিষণ্ন বিকেলে,
আমার জন্মস্থান প্রিয় কুমিল্লা,
আর ভালোবাসায় ঘেরা মামার বাড়ি
তালপুকুর পাড় ছেড়ে চলে এলাম চট্টগ্রামের পথে।
পথটা ছিল পরিচিত,
তবুও সেদিন কেন জানি
প্রতিটি মোড় চোখে জল এনে দিল।
মনে হচ্ছিল
এই পথ, এই বাড়ি, এই উঠোন,
সবকিছু যেন আমাকে নীরবে বলছে,
“আবার কবে ফিরবে তুমি?”
কুমিল্লার মাটিতে জন্ম আমার,
তবুও শৈশবটা এখানে কাটেনি,
থেকে যেতে পারিনি আপন করে।
তাই যখনই এই শহরে আসি,
মনে হয় এটাই বুঝি আমার হারানো ঠিকানা,
এখানেই যেন আমার হৃদয়ের অর্ধেকটা পড়ে আছে।
তালপুকুর পাড়ের সেই প্রিয় বাড়ি,
দিদার মায়ামাখা মুখ,
পরিচিত উঠোন আর আপনজনের ভালোবাসা
সবকিছু পেছনে ফেলে
আজ আমি বহুদূরের চট্টগ্রামে।
জানি না আবার কবে ফিরবো,
জানি না ফিরে এসে
সবকিছুকে আগের মতো পাবো কি না।
শুধু জানি,
কুমিল্লা থেকে যত দূরেই যাই,
তালপুকুর পাড়ের স্মৃতিগুলো
আমার হৃদয়ের ভেতর তত গভীর হয়ে থাকবে।
গতকালের বিদায় তাই শুধু বিদায় ছিল না
ছিল এক টুকরো শৈশবকে
চোখের জলে রেখে আসা।
ছিল প্রিয় মাটিকে বুকভরা ভালোবাসায়
নীরবে বলে আসা
“কুমিল্লা, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি,
কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যেতে পারবো না।”5 Comments-
আপনার লেখায় শৈশবের ফেলে আসা দিনগুলোর প্রতি যে গভীর মায়া ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে তা এক কথায় অনবদ্য, বিশেষ করে তালপুকুর পাড়ের প্রতিটি স্মৃতির বর্ণনায় আপনি যেভাবে হৃদয়ের টান ফুটিয়ে তুলেছেন, তা যেকোনো পাঠকের মনে গভীর দাগ কাটবে এবং আপনার এমন চমৎকার লেখনী নিয়মিত আমাদের উপহার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
Friends
দেবাঞ্জলি সেন
@sendev
sayed sajib
@sayedsajib
Hussain Entazie
@hussainentazie
MAHMUD HAYAT
@mahmudhayat
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
himel ishaq
@himelishaq
Moin Uddin
@moinuddin1
মোস্তফা কামাল সাকি
@mostofakamal


মঞ্চবন্ধু, আপনার স্মৃতিকাহন পড়তে পড়তে আমার শৈশবের একটা স্মৃতি মনে পড়ে গেল।
কুমিল্লায় খুব ছোট থাকতে গিয়েছিলাম একবার! খুব বেশিকিছু মনে নেই তবে, পেঁপে গাছ ভর্তি খুব ছিমছাম একটা কলোনির কথা মনে আছে। একটা খেলার মাঠ, একটা পুকুর আর সারি সারি কিছু সরকারি কোয়ার্টার বিল্ডিং যার ফাঁকে ফাঁকে ঝাঁকবেধে ছিল অসংখ্য কবুতর। আর মনে পড়ে “আই লাভ ইউ” চানচুর! আস্ত আস্ত শুকনো মরিচ থাকত সেই ৫ টাকার চানাচুরের প্যাকেটে। রাতের বেলায় পুকুর ঘাটে ছোট ছোট চিংড়ি মাছ ধরতে দেখেছি বীথি দিদির ওড়না দিয়ে! এমন সুন্দর স্মৃতিগুলোকে প্রাণ ফিরিয়ে দেয়ার জন্য একরাশ ভালোবাসা!