Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    • 4 years, 1 month ago

    বিপ্রতীক
    এবং অপর জন

    চায়ের টেবিলে দু’জোড়া হাত
    একজোড়া কাঁপছে তির তির;
    নত চোখে, লালচে নিকোটিন নখ খুঁটে
    চোখ তুলে তাকায়, অপর সজল চোখে,
    অস্থিরতা বেজে ওঠে টেবিলে ঠক ঠক।।

    কেউ কারো হাত ধরে না,
    ফিরে যায়?

    ফিরে যাবে বলেই , এসেছিল দুজন
    যতটা কথা হলো, তারচেয়ে অনেক বেশী
    উ� কাপের ধোঁয়ার মতো অন্তকথন।।
    দ্রবীভুত চোখ কিংবা ভেজা অস্থিরতা
    কেউ ভাঙ্গেনা সীমানা

    আসলেই কি অতোটা সোজা?
    ভেঙ্গে ফেলা একটা সীমানা।।

    নিজের গড়া, এই সীমাবদ্ধ সীমানা,
    অভ্যস্থতার সূতোয় জড়ানো
    এ সমস্ত, আবরন, আভরন
    অতি ধীরে, এই গাথুনি
    পুরোটাই স্বাছন্দের পলেস্তারায় মোড়া।
    হাজার সূতোয়, এইযে জীবন স্হির,
    এখানেই নত মুখে ফিরে আসা।।

    জানোতো, সমগ্র দিনে,
    আলো অন্ধকারের ন্যায হিস্যা।
    অযথাই কি মানুষ বলে?
    ভালোবা……………………..!!!

    3
    2 Comments
Skip to toolbar