-
বিপ্রতীক
এবং অপর জনচায়ের টেবিলে দু’জোড়া হাত
একজোড়া কাঁপছে তির তির;
নত চোখে, লালচে নিকোটিন নখ খুঁটে
চোখ তুলে তাকায়, অপর সজল চোখে,
অস্থিরতা বেজে ওঠে টেবিলে ঠক ঠক।।কেউ কারো হাত ধরে না,
ফিরে যায়?ফিরে যাবে বলেই , এসেছিল দুজন
যতটা কথা হলো, তারচেয়ে অনেক বেশী
উ� কাপের ধোঁয়ার মতো অন্তকথন।।
দ্রবীভুত চোখ কিংবা ভেজা অস্থিরতা
কেউ ভাঙ্গেনা সীমানাআসলেই কি অতোটা সোজা?
ভেঙ্গে ফেলা একটা সীমানা।।নিজের গড়া, এই সীমাবদ্ধ সীমানা,
অভ্যস্থতার সূতোয় জড়ানো
এ সমস্ত, আবরন, আভরন
অতি ধীরে, এই গাথুনি
পুরোটাই স্বাছন্দের পলেস্তারায় মোড়া।
হাজার সূতোয়, এইযে জীবন স্হির,
এখানেই নত মুখে ফিরে আসা।।জানোতো, সমগ্র দিনে,
আলো অন্ধকারের ন্যায হিস্যা।
অযথাই কি মানুষ বলে?
ভালোবা……………………..!!!2 Comments
Friends
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Shoriful Shoron
@shoriful-shoron
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
মুহাম্মাদ নুরুল ইসলাম
@muhammad-nurul-islam
Rukshana-Haque
@rukshana-haque
সৃষ্টি
@premdevota
নদী
@nodie
নন্দিনী
@nandini-chowdhuri
Sadia Hossain Urmee
@sadia13

দুই কূল মিলেমিশে এককার হয় প্রেম নদীর মোহনায়! চমৎকার কবিতা!