Profile Photo

শেখ মুহাম্মদ আলমগীরOffline

  • Alamgir-Hossain
  • মেঘবৃষ্টি
    শেখ মুহাম্মদ আলমগীর
    ফুলবাড়ী ,কুড়িগ্রাম।

    মিষ্টি কদম ফুলের ঘ্রাণে
    হৃদয়ে দেয় দোলা,
    আমার এ চোখ জুড়ায় দেখে
    আকাশে মেঘ ভেলা।

    টিপটাপ বৃষ্টির ছন্দ শুনি
    পড়ে টিনের চালে,
    মন প্রাণ নেচে গেয়ে যায়
    তারই তালে তালে।

    খোকা খুকির ছোটাছুটি
    বৃষ্টি নামলে গাঁয়
    দূর্বা ঘাসে মেঠো পথে
    স্মৃতিদের জমায়।

    3
    2 Comments
Skip to toolbar