Profile Photo

রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)Offline

  • AlonelyAlbatross
  • হিমছড়ির যে পাহাড়টি সবচেয়ে উঁচু, যেখানে দাঁড়িয়ে আকাশের রঙবেরঙ এর খেলা দেখা যাবে, যেখানে দাঁড়িয়ে থেকে জলপ্রপাত দেখা যাবে, যতদূর চোখ যায় শুধু সবুজ গাছপালা দেখা যাবে , যেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের গর্জন শোনা যাবে, যেখানে দাঁড়িয়ে থেকে ভরা পূর্ণিমার রাতে জোছনার আলোয় সমুদ্রের কালো ঢেউ চিকচিক করতে দেখা যাবে, যেখানে শীতের সকালে কুয়াশার চাদরে জড়ানো প্রকৃতি দেখা যাবে, যেখানে সূর্যোদয়ের সময় সূর্যের সরু আলোকরশ্মিগুলোকে কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে আসতে দেখা যাবে, এমন এক জায়গায় আমি ছোট একটি বাংলো বাড়ি বানাবো। সেই বাড়ির বারান্দায় পাখিরা এসে গান করবে, আমি সেই গান কান পেতে শুনবো। আমার বাড়ির চারপাশে রাধাচূড়া , কৃষ্ণচূড়া, শিমুল, শিউলি ফুলের গাছ থাকবে । আর আমার বাড়ির উঠোনে সেইসব গাছের পাতা ও ফুলের পাপড়ি পড়ে থাকবে । কখনও বা বর্ষার মৌসুমে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি উপভোগ করব। কখনও বা বসন্তের মৌসুমে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ব। কখনও বা ভোরে, কখনও বা বিকেলে হাটতে বের হয়ে যতদূর মন চায়, শুধু হাটতেই থাকবো, আর মনে মনে ভাববো

    “এই পথ বুঝি আর শেষ না হয়
    তবে কেমন হয় ?”

    কিন্তু আদৌ কি এমন কোনো জায়গা আমি খুঁজে পাবো???

    9
    8 Comments
Skip to toolbar