-
হিমছড়ির যে পাহাড়টি সবচেয়ে উঁচু, যেখানে দাঁড়িয়ে আকাশের রঙবেরঙ এর খেলা দেখা যাবে, যেখানে দাঁড়িয়ে থেকে জলপ্রপাত দেখা যাবে, যতদূর চোখ যায় শুধু সবুজ গাছপালা দেখা যাবে , যেখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রের গর্জন শোনা যাবে, যেখানে দাঁড়িয়ে থেকে ভরা পূর্ণিমার রাতে জোছনার আলোয় সমুদ্রের কালো ঢেউ চিকচিক করতে দেখা যাবে, যেখানে শীতের সকালে কুয়াশার চাদরে জড়ানো প্রকৃতি দেখা যাবে, যেখানে সূর্যোদয়ের সময় সূর্যের সরু আলোকরশ্মিগুলোকে কুয়াশার চাদর ভেদ করে বেরিয়ে আসতে দেখা যাবে, এমন এক জায়গায় আমি ছোট একটি বাংলো বাড়ি বানাবো। সেই বাড়ির বারান্দায় পাখিরা এসে গান করবে, আমি সেই গান কান পেতে শুনবো। আমার বাড়ির চারপাশে রাধাচূড়া , কৃষ্ণচূড়া, শিমুল, শিউলি ফুলের গাছ থাকবে । আর আমার বাড়ির উঠোনে সেইসব গাছের পাতা ও ফুলের পাপড়ি পড়ে থাকবে । কখনও বা বর্ষার মৌসুমে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বৃষ্টি উপভোগ করব। কখনও বা বসন্তের মৌসুমে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে বই পড়ব। কখনও বা ভোরে, কখনও বা বিকেলে হাটতে বের হয়ে যতদূর মন চায়, শুধু হাটতেই থাকবো, আর মনে মনে ভাববো
“এই পথ বুঝি আর শেষ না হয়
তবে কেমন হয় ?”কিন্তু আদৌ কি এমন কোনো জায়গা আমি খুঁজে পাবো???
8 Comments-
-
অভিবাদন জানাই এমন অনিন্দ্য সুন্দর অভিলাষ ও প্রকৃতি সৌন্দর্যের পরে মুগ্ধতাপূর্ণ দৃশ্যায়নের জন্যে… আপনার হৃদয়াকাঙখিত সাধগুলি পূর্ণ হোক… শুভেচ্ছা…
-
-
Friends
মো: নাজমুল আখতার
@faith
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Anik Biswas
@anikbiswas
মাহীম খান
@meho
Jannatun Nur
@jannatun-nur
Syed Farah
@syedfarah
অয়ন আবদুল্লাহ
@ayonabdullah140
Abcde gh.
@abcdegh
Asif Rahman
@asifaaron62




শুভকামনা।