Profile Photo

রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)Offline

  • AlonelyAlbatross
  • স্মৃতি বৃক্ষের প্রতিটি পাতা ঝরে পড়তে শুরু করেছে। আকাশও আজ কষ্ট করে মুখে হাসি নিয়ে অনবরত অশ্রু ঝাড়াচ্ছে। এই ভূমি, হয়তো কোন একদিন আমায় ভুলে যাবে। হয়তো কিছুদিন পরে বাসার গেইটে বসে থাকা কুকুরগুলো প্রতিদিন এসে এসে আমায় খুঁজবে।
    একটু খাবার পাওয়ার আশায় ‘ঘেউ’ করে উঠবে, সাড়া না পেলে গেইটের সামনে বসেই কান্না করবে।
    এর কিছুদিন পর, আবার বসন্ত আসবে। স্মৃতি বৃক্ষে নতুন-সতেজ পাতা, ফুল ফুটবে। গোধূলির লগ্নে হয়তো একটি অদ্ভুত সুন্দর রং ফুটে উঠবে। কিন্তু, এই ভূমি, আসলেই কী এই ভূমি আমায় ভুলে যাবে???

    5
    4 Comments
Skip to toolbar