Profile Photo

রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)Offline

  • AlonelyAlbatross
  • ফেইসবুকের ফুফা কাহিনী
    ~রায়হানা জাকিয়া

    আশির দশকের প্রেমিক চাচা,
    হঠাৎ এখন online বাঁচা।
    বউ রাগ করলে status দেয়—
    “মানুষ চিনতে ভুল হয়!”

    সকালে ঝগড়া, দুপুর পোস্ট,
    রাতে আবার “family first”!
    নাই কথাতেই live এ আসে,
    “বন্ধুরা, আজ খুব কষ্টে আছি…”

    পাঁচ মিনিট পর check-in দেয়—
    “Life is beautiful” কফি শপে বসে।
    কারো সাইডে তার ছিঁড়লে ভাই,
    জ্ঞান দেয় সে মহাজ্ঞানী সেজে তাই—
    “নারীজাতি এমনই হয়!”
    পরদিন আবার inbox ভরায়।

    ছেলের রেজাল্ট, মেয়ের কান্না,
    সবই এখন public জানা।
    ঘরের খবর online গেলে,
    পাড়া তো হাসবেই নীরব ছলে।

    জ্যোতিষ তো বলে— শনি ও বুধের খেলা,
    মনটাও নাকি হয় উথলা।
    কিন্তু সত্যি বলতে গেলে শেষে,
    mobile-ই বেশি ঘুরায় পেঁচে।

    তাই ওহে চাচা, ওহে খালা,
    ওহে ভাই ও বোনেরা,
    সব কথা আর দিও না জ্বালা।
    কিছু দুঃখ থাক ঘরের মাঝে,
    শান্তি থাকে সম্পর্ক সাজে।

    4
    4 Comments
    • তাই ওহে চাচা, ওহে খালা,
      ওহে ভাই ও বোনেরা,
      সব কথা আর দিও না জ্বালা।
      কিছু দুঃখ থাক ঘরের মাঝে,
      শান্তি থাকে সম্পর্ক সাজে।

    • যেমন চমৎকার ছন্দ, তেমনই কড়া বার্তা

    • ছড়া ছন্দ দারুণ লাগলো।

    • এটাই এখন চলছে ঘরের কথা পরে জানলো কেমনে এখন এদশা চলছে।

Skip to toolbar