-
অটোমান সুলতানা
——————————-
কৃষ্ণচূড়া যখন লাল বর্ণ হারায় সান্ধ্য-কালোর আগ্রাসনে
লেকের পাড়ে এক যুবক এসে দাঁড়ায় মূঢ় অধোবদনে।
একহারা গড়ন যার- ছিন্নভিন্ন অন্ধকার, ব্যস্ত ব্যাকুল
চোখে আতিপাতি খুঁজে ফিরে- উদ্যান চরাচরে। দিঘির দুকূল
উপচানো হতাশায়- পাথর চাপা বেদনায়, কেবল আঁধার
জমানো অমানিশায়- সর্ব ব্যর্থ কামনায়, যেমন বাধার
পাঁচিলের সম্মুখে – বিপর্যয় উন্মুখে, শুধু এই হয় বোঝা
পাহাড় চেপে বুকে- এক সমূদ্র দুঃখে, ব্যর্থ সমস্ত খোঁজা।ল্যাম্পপোষ্টের নিয়ন বাতির যতটুকু হলুদ আলো- তার
চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিলো- লাল-উজ্জল জামার
মসৃণ সমতল। জুলিয়াস সিজারের মত দৃপ্ত পদক্ষেপে
হেটে আসে যেন এক অটোমান সুলতানা। মোহনীয় ভ্রুক্ষেপে
প্রশ্ন করে তরুণটিকে – যেন উত্তর জানা। উড়ন্ত চুলে বিলি-
কাটে আলতা রঙানো আঙ্গুল। -এতক্ষণ, আমাকেই খুঁজছিলি?5 Comments
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



রাজ্য আছে; রাজা নাই। রাজা এখন পুঁজিপতি। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।